সংবাদ শিরোনাম :
ছবিতে রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন অর্থনৈতিক মুক্তি, বৈষম্যহীন ন্যায় ইনসাফের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪ ‘তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল’ প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা
অর্থনৈতিক মুক্তি, বৈষম্যহীন ন্যায় ইনসাফের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা

অর্থনৈতিক মুক্তি, বৈষম্যহীন ন্যায় ইনসাফের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, রংপুর।।

অর্থনৈতিক মুক্তি এবং বৈষম্যহীন ন্যায় ইনসাফের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা রংপুরের মুক্তিযোদ্ধা এবং আপামর জনসাধারণের। বৃহস্পতিবার ( ২৬ মার্চ) রংপুর মহানগীর সুরভী উদ্যানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে এসে এই প্রত্যাশা করেন তারা।

সূর্যোদয়ের  সাথে সাথে রাষ্ট্রের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। এরপর রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন, ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী,  ডিসি মোহাম্মদ এনামুল আহসান, এস পি মারুফাত হোসাইন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রংপুর প্রেসক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সকাল ৯ টায় শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ছাড়াও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে ৩৮ টি দল অংশ নেয়। এসময় মুক্তিযুদ্ধের সময়কার ভয়াল স্মৃতির পাশাপাশি জনসচেতনতা বিষয়ক ডিসপ্লে প্রদর্শন করে ৬টি দল। পরে পুরস্কার বিতরণ করা হয়। কুচকাওয়াজ পর্বেও স্থাণীয় এমপি মাহবুবুর রহমান বেলাল, বিভাগীয় কমিশনার, ডিআইজি, ডিসি এসপি উপস্থিত থেকে অভিভাদন গ্রহণ করেন।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায়ও বক্তব্য রাখেন স্থানীয় এমপিসহ বিভাগীয় ও জেলা প্রশাসন এবং রেঞ্জ, মহানগর ও জেলা পুলিশের শীর্ষকর্তারা। অন্যদিকে কারাগার এবং সরকারি শিশু সদনগুলোতে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

সিটি করপোরেশনের পক্ষ থেকে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা স্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভিসি ড. শওকাত আলীর নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থীরা। পরে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিসি।

 এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভাসহ নানা ধরনের কর্মসূচি নেয়া হয়েছে।

এসব আলোচনা সভায় বক্তারা বলেন, এখনো স্বাধীনতার অন্যতম উদ্দেশ্য অর্থনৈতিক স্বাধীনতা অর্জিত হয়নি, অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের মাধ্যমে বৈষম্যহীন সাম্য ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। এজন্য ঐক্যবদ্ধ ভাবে সবাইকে কাজ করতে হবে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com