সংবাদ শিরোনাম :
রংপুরে উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস কক্ষে পরিচালক আমির আলীর প্রকাশ্যে ধূমপানের ভিডিও ভাইরাল নীলফামারীতে শিয়ালের কামড়ে বৃদ্ধসহ আহত ৭ ত্রুটি সেরে উৎপাদনে ফিরলো আদানি: পুরোদমে সরবরাহ শুরু যুদ্ধ পরিস্থিতি নিয়ে দ্বিতীয় দফা আলোচনায় অনিশ্চয়তা : উপসাগরীয় দেশগুলোকে কড়া হুঁশিয়ারি  ইরানের মৌসুম শুরুর আগেই বাজারে পাঁকা আমে সয়লাব: স্বাস্থ্যঝুঁকিতে শিশুসহ সব বয়সের মানুষ সুন্দরগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে পোল্ট্রি খাতে বিপদের শঙ্কা, স্থানীয় নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা : শিক্ষক কারাগারে হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন নিয়োগ দেবে বিএসআরএম গ্রুপ, আবেদন শেষ ৩ মে মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, রংপুর।।

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর সম্মিলিত ঈদগাহ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড একজন নারীকে সেই ক্ষমতা দেবে, যে ক্ষমতা দিয়ে তিনি সবার সামনে দাঁড়াতে পারবেন। তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে একজন নারী শুধু আর্থিক সহায়তা পাবেন তা নয়, নারী হিসেবে পরিবারে তাঁর অবস্থান দৃঢ় করতে পারবেন।

 

তিনি মায়েদের উদ্দেশে বলেন, আমাদের মায়েরা সবচেয়ে বেশি সংগ্রাম করেন। ছেলেমেয়েদের মানুষ করা, ভালো খাওয়ানোর চেষ্টা করেন। আমরা তাঁদের সেই শক্তিটা বাড়াতে চাই। সব মা এই কার্ড পাবেন জানিয়ে তিনি বলেন, ‘এই কার্ড প্রতিটি ঘরে যাবে। শুধু একটু সময়ের ব্যাপার। ঠাকুরগাঁওয়ের রহিমানপুরের এই ওয়ার্ডকে বেছে নেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, জেলা প্রশাসক ইরশাত ফারজানা, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন‌, জেলা পুলিশ সুপার বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক প্রমুখ।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com