রংপুরে উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস কক্ষে পরিচালক আমির আলীর প্রকাশ্যে ধূমপানের ভিডিও ভাইরালরংপুরে উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস কক্ষে পরিচালক আমির আলীর প্রকাশ্যে ধূমপানের ভিডিও ভাইরাল
বাতায়ন ২৪_৩০ আগস্ট ২০২৬
নিজ অফিস কক্ষে রংপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর আমির আলীর ধূমপানের ভিডিও নিয়ে তোলপাড় চলছে রংপুরে। তবে এখন পর্যন্ত এ নিয়ে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।
বুধবার (২৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় পরিচালক আমির আলী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের নিজ অফিসে নিজ কক্ষের নিজ চেয়ারে বসে অন্যান্য সহকর্মীদের সামনে সিগারেট খাচ্ছেন এবং অফিশিয়াল কাজ করছেন। সেখানে সিগারেটের খাওয়ার স্ট্রেতে সিগারেটের অগ্নাংশ ফেলছেন এবং মুখে ধোঁয়া উড়াচ্ছেন।
শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের এমপিও বিল অ্যাপ্রুভ করা নিয়ে অফিসটিতে রাত পর্যন্ত এই কার্যক্রম চালাচ্ছেন তারা। পরিচালক আমির আলীর বিরুদ্ধে অভিযোগ, প্রতিটি এমপিও বাবদ তিনি এবং ওই অফিসের কর্মকর্তারা একলা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত গ্রহণ করছেন।
উচ্চ মাধ্যমিক অফিস সূত্রটি জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পরিচালক আমির আলী অবসরে যাবেন। যাওয়ার আগ মুহূর্তে এমপিও বাণিজ্যের সাথে তিনি মনের সুখে সিগারেটও টানছেন। এ নিয়ে পুরো রংপুর জুড়ে তোলপাড় চলছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
এ ব্যাপারে কথা বলার জন্য পরিচালক আমির আলীর সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এছাড়াও বিষয়টি সম্পর্কে জানতে জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনের সাথে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি। ##
বাতায়ন২৪