স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুর নগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ হয়েছে। বুধবার নগরীর হনুমানতলা রংপুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর এপি ওয়ার্ল্ড ভিশন এর নিবন্ধিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তারা। তীব্র শীতে কম্বল পেয়ে খুশি শিশুরা।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ একটি আন্তর্জাতিক মানবিক সংস্থা। সকল শিশুর সার্বিক উন্নয়নে কাজ করে থাকেন। প্রতি প্রতিবছরের মতো এ বছরও রংপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ৩২৫০ নিবন্ধিত শিশুদের মাঝে রংপুর সিটি কর্পোরেশন এর ৭ টি ওয়ার্ড (১৭,১৮,২৩,২৪,২৫,২৬,২৭) এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর সমাজসেবা কার্যালয়ের মাজসেবা অফিসার আরিফুর রহমান। রংপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে সিনিয়র ম্যানেজার উত্তম দাসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সারা দেশের মতো রংপুরেও তীব্র শীতে অসহায় অনেক মানুষ কষ্ট করছে। শিশুদের শীতের হাত থেকে রক্ষা করতে আজ শীতের কম্বল বিতরণ করেছি। আমাদের পাশাপাশি জনপ্রতিনিধিদের যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাড়াতে হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।