সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
রংপুর বিভাগে ইউপি চেয়াম্যানসহ আওয়ামীলীগের তৃণমূলের ৫১ নেতাকর্মী গ্রেফতার

রংপুর বিভাগে ইউপি চেয়াম্যানসহ আওয়ামীলীগের তৃণমূলের ৫১ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অপারেশনে ২৪ ঘন্টায় রংপুর বিভাগের ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী।

শনিবার ( ২০ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রোববার ( ২১ ডিসেম্বর) সকাল ৬ টা পর্যন্ত বিভাগের আট জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, অভিযানে রংপুরে ৬, গাইবান্ধায় ৩, কুড়িগ্রামে ১০, লালমনিরহাটে ৬, নীলফামারীতে ৯, দিনাজপুরে ১২, ঠাকুরগাঁওয়ে ১ এবং পঞ্চগড় থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃতদের মধ্যে রংপুর সদরের চন্দনপাট ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলী রকেট (৪৫) , পীরগঞ্জের শানেরহাট ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র  (৪২) , গাইবান্ধার পলাশবাড়ির কামারদহ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রনজিত চন্দ্র সরকার(৬২), পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক নওশা সরকার(৪৫), কুড়িগ্রাম সদর ইউনিয়নের মোগলবাসা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি  সৈয়দ আলী(৫৭), ফুলবাড়ির বড়ভিটা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল মালেক (৪৫), লালমনিরহাটের আদিতমারীর সাপ্টিবাড়ি ইউনিয়ন যুবলীগ সহ সভাপতি মানিক মিয়া (৪০), কালিগঞ্জের চন্দ্রপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল কাদের (৪৮), নীলফামারীর কিশোরগঞ্জের পুটিমারী ইউনিয়ন ওয়ার্ড যুবলীগ সভাপতি জিয়াউর রহমান (৪০),  জলঢাকার বালাগ্রাম ইউনিয়ন কৃষকলীগ  সাধারণ সম্পাদক মুসা আলী (৪২), দিনাজপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা (৬৫), হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন যুবলীগ সভাপতি নূর ইসলাম (৪৩), ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অভয় কুমার রায় (৬৩) , পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার শালবাহার ইউনিয়ন  কৃষকলীগ সভাপতি আশরাফ আলী (৪৪) এবং একই ইউনিয়নের যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আসরাফুল ইসলাম (৩৭) রয়েছেন। বাকি গ্রেফতারকৃতরা সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহেযাগি সংগঠনের নেতাকর্মী।

ডিআইজি  আরও জানান, গ্রেপ্তারকৃতরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, হত্যা চেষ্টা, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা বিভিন্ন মামলার আসামি। অভিযান অব্যাহত আছে। কাউকেই ছাড় দেয়া হবে না।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com