সংবাদ শিরোনাম :
রংপুরে উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস কক্ষে পরিচালক আমির আলীর প্রকাশ্যে ধূমপানের ভিডিও ভাইরাল নীলফামারীতে শিয়ালের কামড়ে বৃদ্ধসহ আহত ৭ ত্রুটি সেরে উৎপাদনে ফিরলো আদানি: পুরোদমে সরবরাহ শুরু যুদ্ধ পরিস্থিতি নিয়ে দ্বিতীয় দফা আলোচনায় অনিশ্চয়তা : উপসাগরীয় দেশগুলোকে কড়া হুঁশিয়ারি  ইরানের মৌসুম শুরুর আগেই বাজারে পাঁকা আমে সয়লাব: স্বাস্থ্যঝুঁকিতে শিশুসহ সব বয়সের মানুষ সুন্দরগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে পোল্ট্রি খাতে বিপদের শঙ্কা, স্থানীয় নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা : শিক্ষক কারাগারে হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন নিয়োগ দেবে বিএসআরএম গ্রুপ, আবেদন শেষ ৩ মে মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

স্বদেশের আকাশে ওসমান হাদি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির মরদেহ বহনকারী বিমানটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে। বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৫৮৫ ফ্লাইটটি বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে মিয়ানমারের আকাশসীমা থেকে বাংলাদেশের ভেতর প্রবেশ করে।

আর এই বিমানের ওপর অনলাইনে একসঙ্গে নজর রাখছেন ১৫ হাজারের বেশি মানুষ। ফ্লাইটরাডারে আজ যেসব বিমানের ওপর নজর রাখা হচ্ছে, তার মধ্যে সবার উপরে রয়েছে ওসমান হাদিকে বহনকারী বিমানটি।

গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন ওসমান হাদি। ঘটনার দিন তিনি নির্বাচনী প্রচারণার কাজে ওই এলাকায় অবস্থান করছিলেন।

ছাত্রলীগের সন্ত্রাসীর ছোড়া একটি গুলি তার মাথায় বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

অবস্থার অবনতি হওয়ায় গত ১৫ ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাবস্থায় তার মৃত্যু হয়।

ওসমান হাদির এই অকাল মৃত্যুতে তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com