সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
রংপুর মহানগর ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

রংপুর মহানগর ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।।বাতায়ন২৪ডটকম।।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেস্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মনজুরুল হক মানিককে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর)  বিকেলে নগরীর মেডিকেল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর কোতয়ালী থানা ‍পুলিশ।

কোতয়ালী থানার ওসি আতোয়ার রহমান জানান, গ্রেফতার রেজাউল করিম মানিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মকবুল হোসেন হত্যা চেস্টা মামলার (মামলা নং-৪, তারিখ ০৩-১২-২৪)  তদন্তে প্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে  আন্দোলনের সময় মিছিলে হামলা, গুলিবর্ষনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মানিক নীলফামারীর ডিমলা থানার সোনাখলি গ্রামের হাবিবর রহমানের পুত্র। প্রথামিক জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বূপর্ন তথ্য দিয়েছেন। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী জানান, গ্রেফতার মানিক ৫ আগস্টের পর গা ঢাকা দিয়েছিলেন। সম্প্রতি রংপুরে এসে বিভিন্নভাবে সন্ত্রাসীদের সংঘবদ্ধ করার চেস্টা করছেন। গোয়েন্দা তথ্যের আলোকে তাকে গ্রেফতার করা হয়েছে। যারাই রাষ্ট্রের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র কিংবা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেস্টা করবে। তাদেরকেই আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেয়া হবে না।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com