সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
শেখ হাসিনার বিচারের দাবিতে কারমাইকেল কলেজে বিক্ষোভ

শেখ হাসিনার বিচারের দাবিতে কারমাইকেল কলেজে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

 লকডাউনের নামে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে  এবং শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার ( ১৩ নভেম্বর)দুপুরে কলেজের শহীদ মিনার থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রধান ফটক থেকে বেরিয়ে লালবাগে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা।

এসময় বক্তারা বলেন, ২৪ এর পরে যেসব কালচারাল ও নব্য ফ্যাসিস্ট ও বুদ্ধিজীবিরা রিফাইন্ড আওয়ামীলীগকে বৈধতার উৎপাদনের চেস্টা করেছে। কয়েকদিনে আওয়ামীলীগের বাসে আগুন, ককটেল বিষ্ফোরণসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম তার প্রমাণ। এখন সময়ে এসেছে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামীলীগ এবং সকল সহযোগি ও অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা। যদি সেটা না করা হয় তাহলে প্রয়োজনে আবারও জুলাই বিপ্লবে ফিরবে দেশের ছাত্র-জনতা। একই সাথে শেখ হাসিনাসহ অন্যদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com