সংবাদ শিরোনাম :
ঘুমের অভাবে কি ক্যান্সারের ঝুঁকি বাড়ে? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য নিম্নআয়ের পরিবারে স্বস্তি, ফ্যামিলি কার্ডের আওতায় এলো রংপুরের ৬৬৫ নারী স্বর্ণবাজারে নতুন রেকর্ড, বেড়েছে ভরিপ্রতি দাম কলম্বিয়ার কাছে হারলেও বিশ্বমঞ্চে উজ্জ্বল উজবেকিস্তান ইবনে সিনায় চাকরি, বেতন ছাড়াও থাকছে অন্যান্য সুবিধা মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা বিশ্বকাপে আর্জেন্টিনার পুরোনো অভ্যাস, শুরুতেই কি আবার হোঁচট খেতে যাচ্ছে আর্জেন্টিনা। গাইবান্ধায় জুলাই শহীদদের কবর পাকাকরণের অর্থ আত্মসাতের অভিযোগ শিবিরকর্মীকে মারধরের ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলনের ৪ কর্মী গ্রেপ্তার একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ, যেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ
গাইবান্ধায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাইবান্ধায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাইবান্ধা প্রতিনিধি।।বাতায়ন২৪ডটকম

গাইবান্ধায় কেক কাটা, আলোচনা ও আনন্দ র‌্যালির মধ্য দিয়ে দৈনিক কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। বুধবার (১৬ অক্টোবর) গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি স্থানীয় দৈনিক মাধুকরের সম্পাদক কেএম রেজাউল হক।
আলোচনা অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক কালবেলার গাইবান্ধা প্রতিনিধি মোহাম্মদ সুমন মিয়া। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউন্নবী রাজু, দীপক কুমার পাল, কাজী জিয়াউল হাফিজ, রজতকান্তি বর্মন, কুদ্দুস আলম, আরিফুল ইসলাম বাবু, শফিউল ইসলাম, খালেদ হোসেন, জাভেদ হোসেন, খায়রুল ইসলাম, রিকতু প্রসাদ, মিলন খন্দকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংবাদিক শাহজাহান সিরাজ।
বক্তারা দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য ও অগ্রযাত্রা কামনা করেন। তারা আশা করেন, পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি সুমন মিয়া জেলার সমস্যা ও সাফল্য তুলে ধরে সাংবাদিকতায় নতুন ধারার সৃষ্টি করবেন।
আলোচনা অনুষ্ঠান শেষে দৈনিক কালবেলার সাফল্য কামনা করে কেক কাটা হয়। শেষে গাইবান্ধা প্রেসক্লাব চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com