সংবাদ শিরোনাম :
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অদক্ষ নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে জনগণ ভোগান্তিতে পড়ে: স্পিকার শুধু পুরুষ না, নারীদের স্পর্শও অসহ্যকর: ডেইজি শাহ জ্বালানি সংকটে সাশ্রয়ের আহ্বান প্রধানমন্ত্রীর নববর্ষে রঙ্গিন আয়োজন না করে দু:স্থদের উন্নতমানের খাবার বিতরণ করলো রংপুর জেলা পরিষদ রংপুরে বর্ণিল বৈশাখী শোভাযাত্রায় ঐতিহ্যের প্রদর্শণ পঞ্চগড়ে শিক্ষককে রাজকীয় সংবর্ধনা গর্ভাবস্থায় কেন রক্তচাপ বাড়ে ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তিতে আবেদন রেকর্ড: শীর্ষে কারমাইকেল, সারা দেশে তীব্র প্রতিযোগিতা
বাড্ডায় নাহিদ ইসলামের অফিস নয়, গুলি হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে

বাড্ডায় নাহিদ ইসলামের অফিস নয়, গুলি হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

রাজধানীর বাড্ডা এলাকায় এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে চাঁদা না পেয়ে গুলির ঘটনা ঘটেছে। তবে ওই প্রতিষ্ঠানটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি অফিসের পাশেই।

বুধবার (১৪ জানুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানায় অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. নাসিরুল আমিন

তিনি জানান, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে চাঁদা না পেয়ে দুই রাউন্ড গুলির ঘটনা ঘটছে। আমরা দুর্বৃত্তদের গ্রেফতারে কাজ করছি।

এ বিষয়ে এনসিপির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম বলেন, বাড্ডায় ৩৮ নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশের গুলির ঘটনা ঘটেছে। তবে এটি নাহিদ ইসলামের অফিস নয়। এ ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে জানান তিনি।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com