সংবাদ শিরোনাম :
রংপুরে গণ পরিবহনের ভাড়া পুন নির্ধারন ও দোকান খোলা রাখার সময় বৃদ্ধির দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি মূল্যবৃদ্ধির পরও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘলাইন দীর্ঘলাইন দিনাজপুর শিক্ষা বোর্ড – প্রথম দিনে অনুপস্থিত ১১৭৮ জন, বহিস্কার এক রংপুরে সিমেন্টের দোকানে ৮৫ লিটার পেট্রোল-ডিজেল মজুদ:  ২০ হাজার টাকা জরিমান মানবিক বিবেচনায় সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন সুন্দরগঞ্জে প্রাণিসম্পদভিত্তিক আত্মকর্মসংস্থানে নবীন উদ্যোক্তাদের কর্মশালা, ওষুধ বিতরণ নারী আসনে ১৩ প্রার্থীর নাম প্রকাশ করলো জামায়াত জোট ১২তম প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড (রংপুর অঞ্চল)-এ প্রথম স্থান অর্জন করেছেন কারমাইকেল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নশিন তাবাসসুম। প্রতিটি শিশুকে হামের টিকা খাওয়াতে নগরবাসির সহযোগিতা চাইলেন রংপুর সিটি প্রশাসক – ডন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে — রংপুরের বিভাগীয় কমিশনার
মূল্যবৃদ্ধির পরও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘলাইন দীর্ঘলাইন

মূল্যবৃদ্ধির পরও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘলাইন দীর্ঘলাইন

স্টাফ করেসপন্ডেন্ট।। রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

মূল্যবৃদ্ধির পরেও রংপুরে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘলাইন। বিতরণ অব্যবস্থাপনা গ্রাহকদের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে আরও বহুগুন। মূল্যবৃদ্ধির পর ১০ ভাগহ বেশি সরবরাহের কথা থাকলেও রংপুর বিভাগের পেট্রোল পাম্পগুলো তা পাচ্ছে না। এরইমধ্যে অর্ধেকেরও বেশি পাম্প বন্ধ হয়ে গেছে। যেসব পাম্পে তেল দেয়া হচ্ছে তাতে দীর্ঘ সারি। ৮ থেকে ১০ ঘন্টা পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে। তার ওপর বিতরণে অব্যববস্থাপনা। ফিলিং স্টেশন মালিকদের নেতৃত্বে গড়ে উঠা সিন্ডিকেট লাইন ভেঙ্গে অতিরিক্ত জ্বালানী পছন্দের লোকদের দেয়ায় তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। ট্যাগ অফিসারদেরও দেখা মেলে না। অধিকাংশে পাম্পেই নেই মজুদ বোর্ড। নেই পর্যাপ্ত পুলিশ। দুপুর ১২ টা থেকে দেয়ার নিয়ম করায় কর্মঘন্টা নিয়ে বিপাকে গ্রাহকরা। পাম্প মালিকরা দেদারছে বোতল জারকিনে দিচ্ছেন তেল।  প্রচন্ড ভিরের কারণে ফিলিং স্টেশনগুলো ওজন কম দিলেও প্রশাসন নির্বিকার।

বিভাগীয় কমিশনার কার্যালয়ের তথ্যানুযায়ী রংপুর বিভাগে প্রতিদিন গড়ে ১০ লাখ লিটার ডিজেলের চাহিদা থাকলেও সরবরাহ পাওয়া যাচ্ছে ৯ লাখ লিটার। সোয়া ৫ লাখ লিটার পেট্রোলের চাহিদার বিপরীতে সোয়া ২ লাখ লিটার এবং ২ লাখ ৭৫ হাজার লিটার অকটেনের বিপরীতে ৮৫ হাজার লিটার সরবরাহ পাওয়া যাচ্ছে।##

বাতায়ন২৪ডটকম/মিজানুর রহমান

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com