সংবাদ শিরোনাম :
রংপুরে গণ পরিবহনের ভাড়া পুন নির্ধারন ও দোকান খোলা রাখার সময় বৃদ্ধির দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি মূল্যবৃদ্ধির পরও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘলাইন দীর্ঘলাইন দিনাজপুর শিক্ষা বোর্ড – প্রথম দিনে অনুপস্থিত ১১৭৮ জন, বহিস্কার এক রংপুরে সিমেন্টের দোকানে ৮৫ লিটার পেট্রোল-ডিজেল মজুদ:  ২০ হাজার টাকা জরিমান মানবিক বিবেচনায় সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন সুন্দরগঞ্জে প্রাণিসম্পদভিত্তিক আত্মকর্মসংস্থানে নবীন উদ্যোক্তাদের কর্মশালা, ওষুধ বিতরণ নারী আসনে ১৩ প্রার্থীর নাম প্রকাশ করলো জামায়াত জোট ১২তম প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড (রংপুর অঞ্চল)-এ প্রথম স্থান অর্জন করেছেন কারমাইকেল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নশিন তাবাসসুম। প্রতিটি শিশুকে হামের টিকা খাওয়াতে নগরবাসির সহযোগিতা চাইলেন রংপুর সিটি প্রশাসক – ডন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে — রংপুরের বিভাগীয় কমিশনার
দিনাজপুর শিক্ষা বোর্ড – প্রথম দিনে অনুপস্থিত ১১৭৮ জন, বহিস্কার এক

দিনাজপুর শিক্ষা বোর্ড – প্রথম দিনে অনুপস্থিত ১১৭৮ জন, বহিস্কার এক

নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগে এসএসসি ও সমমানের পরীক্ষা। ছবিটি রংপুর জিলা স্কুল থেকে তোলা

স্টাফ করেসপন্ডেন্ট।। রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

দিনাজপুর শিক্ষাবোর্ড শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলায় এসএসসি বাংলা প্রথম পত্রে অনুপস্থিত ছিল ১ হাজার ১৭৮ জন এবং বহিস্কার হয়েছে ১ জন। মঙ্গলবার ( ২১ এপ্রিল)  দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ বোরহান উদ্দিন এই তথ্য জানান। এর আগে সকাল ১০ টায় শুরু হয় পরীক্ষা। ১ লাখ ৪১ হাজার ২৪২ জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও উপস্থিত হয়েছে ১ লাখ ৪০ হাজার ৪২ জন। এতে ১ হাজার ১৭৮ জন অনুপস্থিত হয়। মোট ২৮৩ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। পরীক্ষা চলাকালীন সার্বক্ষণিক নিরাপত্তায় থাকছে পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নতুন শিক্ষা মন্ত্রীর খুশি তো বিভিন্ন নিয়ম কানুনেঅভিভাবকরা খুশি হলেও উদ্বিগ্ন।

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম ও ডিসি মোহাম্মদ রুহুল আমিন নগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।কেন্দ্র পরিদর্শনের পর বিভাগীয় কমিশনার জানান, ‘ পরীক্ষা নকলমুক্ত করতে যা যা করার দরকার উদ্যোগ নেয়া হয়েছে। কেউ কোন ধরণের অসদুপায় অবলম্বনের চেস্টা করা মাত্রই তাকে আইনের আওতায় আনা হবে।

বাতায়ন২৪ডটকম/মিজানুর রহমান

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com