সংবাদ শিরোনাম :
ছবিতে রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন অর্থনৈতিক মুক্তি, বৈষম্যহীন ন্যায় ইনসাফের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪ ‘তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল’ প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা
দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, ঢাকা।।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার বিকেল সোয়া ৫টা ২০ মিনিটের দিকে বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার নদীতে পড়ে তলিয়ে যায়। বাসটি প্রায় ৬০ ফুট গভীরতায় ডুবে যায়। পরে ১২টা ৩৮ মিনিটের দিকে বাসটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

তালহা আরো জানান, ৩ জন পুরুষ ও ৫ জন নারীসহ জীবিত উদ্ধার হওয়া মোট ৮ জনকে স্থানীয় জনতা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসক তাদের মধ্যে ২ জন নারীকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বাসের ভেতর থেকে মোট ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬ জন, নারী ১১ জন ও শিশু ৫ জন। শিশুদের মধ্যে ৪ জনছেলে ও ১ জন মেয়ে।

এ ঘটনায় মোট মৃত উদ্ধার হয়েছে ২৪ জন। এর মধ্যে ২১ জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে, স্থানীয় জনতা দুই জনকে উদ্ধার করেছে, যাদের হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।  নৌবাহিনীর ডুবুরি একজনকে উদ্ধার করেছে।

উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও ১০ জন ডুবুরি অংশ নেয়। এছাড়া সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসন উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com