স্পেশাল করেসপনডেন্ট।। রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
‘আমার ব্যক্তিগত পকেটের টাকা নিয়ে খুব বেশি মানুষের উপকার করবো সেই সামর্থ আমার নাই, কিন্তু স্বচ্ছতার সাথে মানুষের জন্য রাষ্ট্রের টাকায় সর্বোচ্চ ব্যবহার করবো বলে মন্তব্য করেছেন, এনসিপি সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিকেলে কাউনিয়ার বালাপাড়ায় নির্বাচনি প্রচারণা উপলক্ষে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
আখতার বলেন, আমি জনগনের টাকা, ট্যাক্সের টাকা,যে খাতে খরচ করলে মানুষের উপকার হবে। মানুষের ভালো হবে। যে প্রকল্প নিলে গরীব মানুষেরেউপকার হবে। এই ওয়াদাটা আমি রক্ষা করতে চাই।
পরে তিনি কাউনিয়ার আটিানি, কারিহাট, দুলালের চাতাল, খোপাতি জ্বারের বাড়ি, মান্নানের বাড়ি, মানিকের বাড়ি, পাঞ্জরভাঙ্গা স্কুল, জাফর ম্যানেজারের বাড়ি এবং বালাপাড়া মাঠের পাড়ে উঠান বৈঠকে বক্তব্য রাখেন।
এই আসনে তার প্রতিদ্বন্দ্বি বিএনপির এমদাদুল হক ভরসা ও জাতীয় পার্টির মাহবুবার রহমানসহ ৭ জন।
বাতায়ন২৪ডটকম।। সমামা।