সংবাদ শিরোনাম :
দেশ-বিদেশে বেক্সিমকো গ্রুপের ৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ “আপনাদের শুরু করা পথই আওয়ামী লীগের ফিরে আসার কারণ হবে: রাশেদ খান” বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হজের সময় ভিজিট ভিসায় মক্কায় প্রবেশ করলে ১ লাখ রিয়াল জরিমানা পাচার হওয়া অর্থ ফেরাতে ১১ মামলা পরিচালনা করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার শাশুড়ির বকুনিতে ক্ষোভ, গলা কেটে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করলেন পুত্রবধূ তেলের অজুহাতে বেরোবিতে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ, শিক্ষার্থীদের ক্ষোভ সৈয়দপুরে বিহারি ক্যাম্পে ৬৬ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া চোখে কম দেখি, সময় পেলে পারতাম : বঞ্চনার শিকার মিতু
রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

ফাইল ছবি

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ, ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০ টা হতে সাড়ে ১১ পর্যন্ত রংপুর মহানগরীর ২১ (একুশ)টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) পরীক্ষাকেন্দ্র এলাকায় বিশেষ বিধিনিষেধ আরোপ করে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষা উপলক্ষ্যে ১লা জানুয়ারি বিকাল ৩ টা হতে ২রা জানুয়ারি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সকল ফটোকপির দোকান বন্ধ থাকবে। এছাড়াও পরীক্ষার দিন বিশৃঙ্খলা রোধে কেন্দ্রসর্মূহের আশপাশ এলাকায় এবং সকাল সাড়ে ৮ থেকে দুপুর সড়ে ১২ পর্যন্ত দুইশত গজ এলাকার মধ্যে জনসমাবেশ, মিছিল-মিটিং ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ থাকবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মজিদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আইন অমান্যকারী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কারো বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ, ২০২৫-এর লিখিত পরীক্ষার কেন্দ্রসমূহ হলো – রংপুর জিলা স্কুল, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, সমাজ কল্যাণ বিদ্যাবিথী স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, রংপুর সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ (প্রাথমিক শাখা), পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ (মাধ্যমিক শাখা), পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ (কলেজ শাখা), বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (কলেজ শাখা), ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (স্কুল শাখা), দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ, কারমাইকেল কলেজ; রংপুর-১, কারমাইকেল কলেজ; রংপুর-২, কারমাইকেল কলেজ; রংপুর-৩ এবং ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম মডেল মাদ্রসা।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com