সংবাদ শিরোনাম :
তেলের অজুহাতে বেরোবিতে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ, শিক্ষার্থীদের ক্ষোভ সৈয়দপুরে বিহারি ক্যাম্পে ৬৬ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া চোখে কম দেখি, সময় পেলে পারতাম : বঞ্চনার শিকার মিতু এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে ইএনটি বিভাগে যোগ দিলেন ডা. আদনান গুম-নির্যাতের পেছনে দায়ী শেখ হাসিনা : জেরায় সাক্ষী পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল রংপুর ও কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারসহ চার কর্মকর্তাকে বদলি করেছে সরকার। রংপুরে গণ পরিবহনের ভাড়া পুন নির্ধারন ও দোকান খোলা রাখার সময় বৃদ্ধির দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি মূল্যবৃদ্ধির পরও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘলাইন দীর্ঘলাইন দিনাজপুর শিক্ষা বোর্ড – প্রথম দিনে অনুপস্থিত ১১৭৮ জন, বহিস্কার এক
প্রতিবেশী দেশকে দাদাগিরি বন্ধ করতে হবে: মির্জা ফখরুল

প্রতিবেশী দেশকে দাদাগিরি বন্ধ করতে হবে: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট, রাজশাহী ।। বাতায়ন২৪ডটকম।।

প্রতিবেশী দেশকে বাংলাদেশের ওপর দাদাগিরি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর এলাকায় মহানন্দা নদীর রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
 

এ সময় মির্জা ফখরুল বলেন, ’ইচ্ছে করলেই প্রতিবেশী দেশ আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারে। ১৯৭১ সালে তারা আমাদের সহযোগিতা করেছে এ কারণে এখনো তারা চাইলে বাংলাদেশকে আরও সহযোগিতা করতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিগত সরকারের সময় তারা তা করেনি। উল্টো নানা উপায়ে দেশকে বিপদে ফেলেছে।’
 
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ’বিগত সরকার বিভিন্ন সময়ে ভারতে দেনদরবার করেছে, স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা বলেছে। এতে দুই দেশের সম্পর্ক নিচে নেমে গেছে। দেশের মর্যাদা রক্ষার জন্য সম্পর্ক থাকতে হবে কিন্তু সেটি অবশ্যই সমমর্যাদার ভিত্তিতে। দেশের স্বার্থ আগে দেখতে হবে।‘
 
 
তিনি আরও বলেন, ’পদ্মা নদীর অববাহিকায় পানির ন্যায্য হিস্যার দাবিতে সামাজিক আন্দোলন ছড়িয়ে দিতে হবে। নির্বাচিত সরকার এলে দাবি আদায় করা সহজ হবে।’
 
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com