সংবাদ শিরোনাম :
রংপুরে উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস কক্ষে পরিচালক আমির আলীর প্রকাশ্যে ধূমপানের ভিডিও ভাইরাল নীলফামারীতে শিয়ালের কামড়ে বৃদ্ধসহ আহত ৭ ত্রুটি সেরে উৎপাদনে ফিরলো আদানি: পুরোদমে সরবরাহ শুরু যুদ্ধ পরিস্থিতি নিয়ে দ্বিতীয় দফা আলোচনায় অনিশ্চয়তা : উপসাগরীয় দেশগুলোকে কড়া হুঁশিয়ারি  ইরানের মৌসুম শুরুর আগেই বাজারে পাঁকা আমে সয়লাব: স্বাস্থ্যঝুঁকিতে শিশুসহ সব বয়সের মানুষ সুন্দরগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে পোল্ট্রি খাতে বিপদের শঙ্কা, স্থানীয় নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা : শিক্ষক কারাগারে হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন নিয়োগ দেবে বিএসআরএম গ্রুপ, আবেদন শেষ ৩ মে মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট।।বাতায়ন২৪ডটকম।।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। এই ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে স্পিনার হাসান মুরাদের। অন্যদিকে আইরিশদের হয়ে পাঁচ ক্রিকেটার খেলবেন পাঁচ নতুন ক্রিকেটার।

সিলেটের রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় বাংলাদেশের একাদশে ছিল পাঁচ বোলার। সিলেটের উইকেটের সর্বোচ্চ সুবিধা নিতে তিন স্পিনারের সঙ্গে ছিল দুই পেসার। তিন স্পিনার হলেন- তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও হাসান মুরাদ। তিন স্পিনারের দুইজন আবার বাঁহাতি।

মূলত আয়ারল্যান্ড একাদশে থাকা ডানহাতি ব্যাটারদের আধিপত্যের কারণে দুই বাঁহাতি স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও নাহিদ রানা।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com