সংবাদ শিরোনাম :
রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা ভারতকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের ২৪ এর জুলাই আন্দোলনে যে হত্যাকান্ড ঘটেছে তা রাষ্ট্রীয় মানবাধিকার লংঘন: অতিরিক্ত ডিআইাজি- আব্দুর রাজ্জাক রাষ্ট্রপতি ও মহাসচিবকে স্বাগত জানিয়ে রংপুর মহানগর বিএনপির শুভেচ্ছা মিছিল: উন্নয়ন বৈষম্য দূর হওয়ার প্রত্যাশা হারাগাছে ঈমাম মুয়াজ্জিনের সাথে প্রতারণার অভিযোগে শোকজ বিএনপি নেতা
লালমনিরহাটে থানা ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১৪

লালমনিরহাটে থানা ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১৪

স্টাফ করেসপন্ডেন্ট লালমনিরহাট।।বাতায়ন২৪ ডটকম।।

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বেলাল হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত এই মামলায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন লালমনিরহাট গোয়েন্দা পুলিশের ওসি সাদ আহমেদ।

গ্রেপ্তার অন্যরা হলেন—জুলফিকার আলী (২৩), খায়রুল ইসলাম (৩৮), মিজানুর রহমান (৩৩) ও লাজু (৩০)।

ওসি সাদ আহমেদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি বেলাল হোসেনকে আটক করা হয়।

তিনি ভ্রাম্যমাণ আদালতের এক মাসের সাজাপ্রাপ্ত ছিলেন এবং থানা চত্বরে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল।”

তিনি আরও জানান, এর আগে একই মামলায় ছিনিয়ে নেওয়া আরেক সাজাপ্রাপ্ত আসামি সোহেল রানাকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের অভিযোগ, ওই ঘটনার সময় পাশের হাতীবান্ধা থানা থেকে পুলিশ যেন পাটগ্রামে পৌঁছাতে না পারে, সেজন্য থানা ঘেরাও ও সড়ক অবরোধ করা হয়েছিল।

এ ঘটনায় দায়ের করা পৃথক আরেক মামলায় হাতীবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুন্নবী কাজলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পরে দলীয় সিদ্ধান্তে কাজলকে বহিষ্কার করা হয়েছে।

পাটগ্রাম ও হাতীবান্ধা থানায় দায়ের হওয়া দুটি মামলায় এ পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি সাদ আহমেদ। তিনি বলেন, “বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com