সংবাদ শিরোনাম :
ঐতিহ্য আর আনন্দে মুখর কিশোরগঞ্জে পহেলা বৈশাখ উদ্‌যাপন গ্রেপ্তারের ৫ দিন পর জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে বেকারত্ব দূরীকরণে অগ্রাধিকার: শান্তিরামে চেয়ারম্যান প্রার্থী আনিছের দোয়া ও সমর্থন কামনা বেলকা ইউনিয়নে নির্বাচনী উত্তাপ, আলোচনার কেন্দ্রবিন্দুতে নতুন মুখ ডাঃ আশরাফুল আলম হাজীরহাট থানায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আ/সামি গ্রে/ফতার গুচ্ছ ভর্তি পরীক্ষায় কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে প্রস্ততি মুলক সভা অনুষ্ঠিত দেশব্যাপী হামের টিকাদান শুরু ২০ এপ্রিল : স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারীকরণ করা হবে

তুষার কান্তি মন্ডল ৭ দিনের রিমান্ডে

সিনিয়র করেসপন্ডেন্ট, রংপুর রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় গ্রেফতার  রংপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আদেশ দিয়েছে  আদালত। বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায়  রংপুর মেট্রোপলিটন আমলী আদালত ২ এর বিচারক আসাদুজ্জামান এই আদেশ দেন। রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর পৃথিস কুমার জানান, কড়া নিরাপত্তায় সকাল ৯ টায় এই আদালতে তাকে তোলেন মামলার তদন্ত কর্মকর্তা মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই নুরুন্নবী। তাকে জিজ্ঞাসাবাদ এর জন্য ১০ দিনের রিমান্ড চান তিনি।উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাকে নিয়ে যাওয়া হয় কোতয়ালী থানায়। বাদি পক্ষের নিজস্ব কোন আইনজীবি ছিল না। বিস্তারিত...



© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com