সংবাদ শিরোনাম :
রংপুরে উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস কক্ষে পরিচালক আমির আলীর প্রকাশ্যে ধূমপানের ভিডিও ভাইরাল নীলফামারীতে শিয়ালের কামড়ে বৃদ্ধসহ আহত ৭ ত্রুটি সেরে উৎপাদনে ফিরলো আদানি: পুরোদমে সরবরাহ শুরু যুদ্ধ পরিস্থিতি নিয়ে দ্বিতীয় দফা আলোচনায় অনিশ্চয়তা : উপসাগরীয় দেশগুলোকে কড়া হুঁশিয়ারি  ইরানের মৌসুম শুরুর আগেই বাজারে পাঁকা আমে সয়লাব: স্বাস্থ্যঝুঁকিতে শিশুসহ সব বয়সের মানুষ সুন্দরগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে পোল্ট্রি খাতে বিপদের শঙ্কা, স্থানীয় নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা : শিক্ষক কারাগারে হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন নিয়োগ দেবে বিএসআরএম গ্রুপ, আবেদন শেষ ৩ মে মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী
ঢাকা মেডিকেল থেকে শিশু চুরির অভিযোগ

ঢাকা মেডিকেল থেকে শিশু চুরির অভিযোগ

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের ওয়ার্ড থেকে ঘুমন্ত অবস্থায় মায়ের পাশে থাকা তিন মাসের শিশু (জিম) চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ নভেম্বর) দিবাগত ১২টা থেকে ১টার মধ্যে এ চুরি হয় বলে শিশুটির পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। এর আগেও ঢাকা মেডিকেল থেকে শিশু চুরির ঘটনা ঘটেছে।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির বাবা জুয়েল মিয়া রিকশাচালক। কিছুদিন ধরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। জুয়েল মিয়ার স্ত্রী সুমাইয়া আকতার তাকে দেখাশোনার জন্য শিশুটিকে নিয়ে রাতে হাসপাতালে ছিলেন। এক পর্যায়ে শিশুটিকে পাশে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙার পরে শিশুটিকে আর খুঁজে পাননি। রাতেই বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন তারা।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, শিশুটির স্বজনেরা অভিযোগ করেছেন। আমরা পুরো বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করেছি। বিষয়টি শাহবাগ থানা-পুলিশ দেখছে।

অন্যদিকে, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম জানান, বিষয়টি আমরা শুনেছি। বিষয়টি শাহবাগ থানার পুলিশ দেখছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com