সংবাদ শিরোনাম :
চুপ্পুকে পালিয়ে যাবার সুযোগ দেওয়া যাবে না: নাহিদ ইসলাম শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে অস্বীকার করল মোদি সরকার, প্রমাণ দিলেন রাহুল কলকাতায় তেলাপোকাদের সমর্থনে রাজপথে লাখো মানুষের বিক্ষোভ এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরো যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের কলকাতায় শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার দাবি এনিসিপি নেতা -আসিফ মাহমুদের অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না-ডা.শফিকুর রহমান ব্যক্তি উদ্যোগে রাউজানে সড়ক সলিং, ৩০ বছর পর যাতায়াতে স্বস্তি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আমি ভীষণ অসুস্থ, তাই পদত্যাগ করলাম: গণমাধ্যমকে রাষ্ট্রপতি চুপ্পু
ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কত বিমান হারাল

ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কত বিমান হারাল

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, ঢাকা

 

ছবি বিশ্লেষণ, আনুষ্ঠানিক বিবৃতি ও মার্কিন গণমাধ্যমের ব্রিফিং অনুযায়ী, ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত নয়টি উড়োজাহাজ ভূপাতিত হয়েছে অথবা ধ্বংস করা হয়েছে।

বিবিসি দিন ধরে সেগুলোর একটি তালিকা করেছে।

 

৫ এপ্রিল

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ৫ এপ্রিল সিবিএস নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, ইরানে হামলা চালাতে গিয়ে ভূপাতিত হয় একটি এফ–১৫ই যুদ্ধবিমান। সেই বিমানের একজন ক্রুকে উদ্ধার করতে অভিযানে সহায়তার জন্য ইরানে দুটি পরিবহন উড়োজাহাজ পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।

কিন্তু উড়োজাহাজ দুটি ইরানের একটি প্রত্যন্ত ঘাঁটি  থেকে উড্ডয়ন করতে ব্যর্থ হয়। প্রতিবেদনে বলা হয়, ওই উড়োজাহাজ দুটি শত্রুর হাতে পড়া আটকাতে মার্কিন বাহিনীই সেগুলোকে বোমা মেরে ধ্বংস করে দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ৫ এপ্রিল ছড়িয়ে পড়া ভিডিওতে ইরানের ইসফাহান শহরের দক্ষিণে উড়োজাহাজের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়, যেগুলো থেকে তখনো ধোঁয়া উড়ছিল। বেশ কিছু ছবিও ছড়ায়। পরে সেগুলোর সত্যতা যাচাই করা হয়। ধ্বংস করা পরিবহন উড়োজাহাজ দুটি কী ধরনের ছিল, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে।

 

৩ এপ্রিল

৩ এপ্রিল ইরানের আকাশ সুরক্ষাব্যবস্থা দেশটির মধ্যাঞ্চলের আকাশে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে। পরে ধ্বংসস্তূপের ছবি দেখে জানা যায়, ভূপাতিত হওয়া যুদ্ধবিমানটি একটি ইউএস এফ–১৫ই স্ট্রাইক ইগল। এ যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধার করে আনতে মার্কিন বিশেষ বাহিনী ইরানে অভিযান চালায়।

একই দিন মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, একটি এ-১০ ওয়ার্থহগ যুদ্ধবিমান উপসাগরে বিধ্বস্ত হয়েছে।

 

২৯ মার্চ

গত ২৯ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের হামলায় রানওয়েতে মার্কিন বিমানবাহিনীর একটি ই-৩ সেন্ট্রি উড়োজাহাজ ধ্বংস হয়। এই নজরদারি উড়োজাহাজ আগাম সতর্কতা ও নির্দেশনা দেওয়ার কাজে ব্যবহার করা হতো।

 

বাতায়ন২৪ডটকম।। আদিল।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com