সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
হ্যা ভোট জয়ী হলে বর্তমান সরকার বিপ্লবী সরকার গঠন করবে: আশংকা জিএম কাদেরের (ভিডিও)

হ্যা ভোট জয়ী হলে বর্তমান সরকার বিপ্লবী সরকার গঠন করবে: আশংকা জিএম কাদেরের (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

হ্যাঁ ভোট জয়ী হলে বর্তমান সরকার একটা রিভূলেশনারী গভমেন্ট বা বিপ্লবী সরকার গঠন করবে বলে আশংকা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের এমপি প্রার্থী জিএম কাদের।

বৃহস্পতিবার রাতে রংপুরে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারতের পর নির্বাচনি প্রচারণা শুরুর আগে সাংবাদিকদের কাছে এই আশংকার কথা বলেন তিনি।

আশংকার কারণ ব্যাখ্যা করে জিএম কাদের বলেন, হ্যা ভোট যদি জয়ি হয় তাহলে প্যারালাল একটা ফোর্স দাড়িয়ে যাবে। আমরা বিশ্বাস করছি, আশংকা করছি যে তারা একটা রেভুলেশনারী গভমেন্ট বা বিপ্লবী সরকার গঠন করবে। করার পর তারা বলবে যে যেহেতু আমরা হা ভোট পেয়েছি। হা ভোট জয়ী হয়েছে। জনগণ আামাদের ম্যান্ডেট দিয়েছে। কাজেই আমাদের কথামতো চলতে হবে।

জিএম কাদের বলেন, ‘ হ্যাঁ ভোট জয়যুক্ত হলে তারা (ইন্টিরিম সরকার) বলবে, আমাদের প্রত্যেকটি সংস্কার সংসদে পাশ করাতে হবে। মানে সংসদকে এবং সরকারকে তারা বাধ্য করবে। যে তাদের কথামতো চলতে হবে। তারমানে এতো হৈচৈ করে আমরা একটা সংসদ বানালাম। একটা সরকার বানালাম। সেটা কার্যকরি ভাবে কোন কাজ করতে পারবে না। তাদেরকে ( নির্বাচিত সরকারকে) এদের (ইন্টিরিম সরকারের) আন্ডারে কাজ করতে হবে। ওরা যেটা বলবে সেটাই পাশ করতে হবে।

জিএম কাদের বলেন, ‘ওনারা (ইন্টিরিম সরকার) যদি বলতে থাকে। এটা পাশ করাতে আমার আরও বেশি সময় লাগবে। আরও ঠিক করতে হবে। এরকম করে ওনারা মাসের পর মাস, বছরের পর বছর যদি ক্ষমতায় থাকতে চায় বিপ্লবী সরকার। তাহলে এই বিপ্লবী সরকারের মাধ্যমে চলবে। পার্লামেন্ট হবে তার আন্ডারে একটা হুকুম মানার একটা অবস্থান। ‘

জিএম কাদের বলেন, ‘এটা হবে সেই নির্বাচন। যেটাকে ক্ষমতা হস্তান্তর হবে না। আমরা জানতে চাই, বর্তমান অন্তর্বর্তিকালীন সরকার পরিস্কার করে বলুক, যেদিন নির্বাচিত সরকার আসবে তারপর থেকে আমরা আর থাকবো না। কিন্তু তারা সেটা বলছে না। তারা বলেছে। আমরা থাকবো। কারণ আমাদের জুলাই চ্যাটার পাশ করাতে হবে। যদি ওনারা হ্যা ভোটে জয়যুক্ত হন। তাহলে এই নির্বাচনের কি মানে হবে। তাহলে এখানে জনগনের কথা বলা হবে না। কারণ পাশ করাতে গেলে তো আর জনগণের কাছে যাওযা লাগবে না। তাই আমরা না এর পক্ষে অবস্থান নিয়েছি। ‘

এসময় তার সাথে ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য আজমল হোসেন লেবু, এসএম ইয়াসির, যুগ্ম মহাসচিব হাজি আব্দুর রাজ্জাকসহ কেন্দ্রীয় ও স্থাণীয় নেতারা। পরে তিনি সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সেখানেও তিনি না ভোটের পক্ষে কথা বলেন। এর আগে রাতে লাঙ্গলের পক্ষে প্রচারণা চালাতে তিনি রাতে রংপুর আসেন এবং প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন।

 বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com