সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
২০ নং ওয়ার্ডে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল (ভিডিও)

২০ নং ওয়ার্ডে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর মহানগরীর ২০ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার  রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে নগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া পানির টাংকি মোর এলাকায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর-৩ আসন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু।
এসময় বক্তব্য রাখেন, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিউ ইঞ্জিনিয়ারপাড়ার কৃতি সন্তান জাকিরুল ইসলাম জাকির, মহানগর বিএনপির সদস্য আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম, জেলা যুবদল নেতা আব্দুল হালিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নোমান হাসান প্রমুখ।
এসময় সন্ধানী সংঘের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক সাগর, প্রচার সম্পাদক মানিক, ইঞ্জিনিয়ার সুমন, মহানগর ছাত্রদলের সাবেক তথ্য গবেষণা বিষয়ক সহ সম্পাদক মেজবাহুল মোকারবিন হিমেল, রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্রদলের সাবেক আহবায়ক রোহানুজ্জামান রোমিওসহ ২০ নং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিপুল সংখ্যক স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোসহ রংপুরের মরহুম সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন, নিউ ইঞ্জিনিয়ারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা নুর ইসলাম। এর আগে গত সোমবার ১৫,৩১, ১৩ নং ওয়ার্ড ও ১২ নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com