সংবাদ শিরোনাম :
সুন্দরগঞ্জে প্রাণিসম্পদভিত্তিক আত্মকর্মসংস্থানে নবীন উদ্যোক্তাদের কর্মশালা, ওষুধ বিতরণ নারী আসনে ১৩ প্রার্থীর নাম প্রকাশ করলো জামায়াত জোট ১২তম প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড (রংপুর অঞ্চল)-এ প্রথম স্থান অর্জন করেছেন কারমাইকেল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নশিন তাবাসসুম। প্রতিটি শিশুকে হামের টিকা খাওয়াতে নগরবাসির সহযোগিতা চাইলেন রংপুর সিটি প্রশাসক – ডন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে — রংপুরের বিভাগীয় কমিশনার কুড়িগ্রামে চোরাই মোটরসাইকেল চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০টি বাইক বিএনপির মনোনয়ন পেলেন না সেই ভাইরাল ফারজানা সিঁথি দিনাজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার গাইবান্ধা ১৫০ শিক্ষার্থীর প্রবেশপত্রে ভুল, এসএসসি পরীক্ষার আগে দুশ্চিন্তায় সংসদ সদস্য হচ্ছেন ফেন্সী, রংপুর উন্নয়নে বড় পরিকল্পনা
রংপুরে দুইদিনের সফরে আসছেন সৈয়দা রিজওয়ানা হাসান

রংপুরে দুইদিনের সফরে আসছেন সৈয়দা রিজওয়ানা হাসান

ফাইল ছবি

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দুই দিনের সফরে নীলফামারী ও রংপুর জেলায় সফরে আসছেন।

সফরসূচি অনুযায়ী, উপদেষ্টা রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২ টায় নীলফামারী জেলাপ্রশাসকের কার্যালয়ে গণভোট কার্যক্রম উপলক্ষ্যে তিনি র‌্যালি ও মতবিনিময় সভায় অংশ নিবেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা একই ‍দিনে বিকাল ৫ টায় রংপুর জেলাপ্রশাসকের কার্যালয়ে গণভোট কার্যক্রম ও মতবিনিময় সভায় যোগদান করবেন এবং রাত ৯ টায় সার্কিট হাউজে চীনের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করবেন।

উপদেষ্টা সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৯ টায় তিস্তা নদীর ভাঙ্গন প্রবণ এলাকা পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে দুপুর ২টা ৩০ মিনিটে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে গণভোট কার্যক্রমের র‌্যালিতে অংশ নিবেন।

সফর শেষে উপদেষ্টা ওই দিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব আবু নইম মোহাম্মদ মারুফ খান স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com