সংবাদ শিরোনাম :
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অদক্ষ নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে জনগণ ভোগান্তিতে পড়ে: স্পিকার শুধু পুরুষ না, নারীদের স্পর্শও অসহ্যকর: ডেইজি শাহ জ্বালানি সংকটে সাশ্রয়ের আহ্বান প্রধানমন্ত্রীর নববর্ষে রঙ্গিন আয়োজন না করে দু:স্থদের উন্নতমানের খাবার বিতরণ করলো রংপুর জেলা পরিষদ রংপুরে বর্ণিল বৈশাখী শোভাযাত্রায় ঐতিহ্যের প্রদর্শণ পঞ্চগড়ে শিক্ষককে রাজকীয় সংবর্ধনা গর্ভাবস্থায় কেন রক্তচাপ বাড়ে ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তিতে আবেদন রেকর্ড: শীর্ষে কারমাইকেল, সারা দেশে তীব্র প্রতিযোগিতা
রংপুরে আনুষ্ঠানিকতা না থাকলেও বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

রংপুরে আনুষ্ঠানিকতা না থাকলেও বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রাষ্ট্রীয় শোকের কারণে আনুষ্ঠানিকভাবে উৎসব না হলেও রংপুর বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণি কক্ষে শ্রেনি  কক্ষে কক্ষে বিতরণ করা হয়েছে বই।

বুধবার (১ জানুয়ারী) সকাল থেকেই স্কুলগুলোতে কোন আনুষ্ঠানিকতা ছিল না। তবে প্রত্যেকটি শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন শিক্ষকরা।  শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উচ্ছাস প্রকাশ করেন। অভিভাবকরাও অভিভুত।

বই হাতে পেয়ে শিক্ষার্থীরা জানান, নতুন বইয়ের গন্ধ তাদের ভালো লাগে। বছরের প্রথম দিনেই বই পাওয়ায় তারা শুরু থেকেই পড়াশুনা করতে পারবেন।

অভিভাবকরা জানিয়েছেন, বর্তমান যে প্রেক্ষাপট, তাতে আমরা সন্দিহান ছিলাম, যে বই পাবো কিনা। তবে বছরের প্রথম দিনে বই পেয়ে আমরা  খুবই খুশি। ছেলেমেয়েরাও খুশি। এজন্য সরকারকে ধন্যবাদ।

রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, ‘ আমার ক্লাস টু থেকে নবম শ্রেণি পর্যন্ত ২ হাজার শিক্ষার্থী। এরমধ্যে শুধু নবম শ্রেণি ছাড়া সব বই আমার এসেছে । আমরা রাষ্ট্রীয় শোকের কারণে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করিনি। তবে শ্রেণিকক্ষে বই দিয়েছি। এক সপ্তাহের মধ্যে সব বই বিতরণ সম্ভব হবে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, অস্টম শ্রেনি পর্যন্ত সব বই আসলেও নবম শ্রেনির এসেছে মাত্র ৬ টি বই। আগামী এক সপ্তাহের মধ্যে সব বই সবার কাছে পৌছে যাবে বলে জানিছে কর্তৃপক্ষ।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com