স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
নিরাপদ অভিবাসনের জন্য গ্রাহকদেরকেই সর্বপ্রথম নিশ্চিত হতে হবে তিনি প্রতারিত হচ্ছেন কিনা, দালালদের খপ্পরে পড়ছেন কিনা বলে মন্তব্য করেছেন রংপুরের ডিসি মোহাম্মদ এনামুল আহসান।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা, আলোচনা সভা ও মেলা উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি।
এর আগে ডিসি অফিস থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরী মাঠে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় নিরাপদ অভিবাসন নিয়ে আলোচানার পাশাপাশি কযেকজনকে হাতের টাকা তুলে দেয়া হয়। জেলা কর্মসংস্থান অফিসের সহকারি পরিচালক নেছারুল হকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিসি মোহাম্মদ এনামুল আহসান, এডিসি (সার্বিক) রজিম আলম, কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম প্রমুখ।
পরে পাবলিক লাইব্রেরী মাঠে উদ্বোধন করা হয় তিনদিন ভ্যাপি অভিভাসন মেলা। এতে অভিবাসন বিষয়ে ২৪ টি স্টল দেয়া হয়েছে।

এসময় জেলা কর্মসংস্থার অফিসের সহকারি পরিচালক নেছারুল হক বলেন, নিরাপত অভিবাসন মানে হলো দক্ষ হয়ে এবং বৈধ চ্যানেলে বিদেশ যেতে হবে। রংপুর অঞ্চলের মানুষ দালালকে বেশি খুঁজে বেড়ায়। আমাদের প্রতিটি জেলায় কর্মসংস্থান অফিস আছে। প্রতিটি জেলা ও উপজেলায় টিটিসি রয়েছে। সেখানে সম্পুর্ন বিনা খরচে দক্ষ হওয়া যায় এবং বৈধভাবে বিদেশে যাওয়া যায়। সে বিষয়ে ম্যাসেজ দিতেই আজকে মেলার আয়োজন।
রংপুরের ডিসি মোহাম্মদ এনামুল আহসান জানান,নিরাপদ অভিবাসনের বিষয়ে সব থেকে বেশি যে কথাটা বলা হয়, সেটা হলো- কাস্টোমার সুড বি এওয়ার। যিনি প্রতারিত হচেছন তাকে সচেতন হতে হবে প্রথমে যে তিনি প্রতারিত হচ্ছেন কিনা। সবাইকে সচেতন থাকতে হবে। সর্তক থাকতে হবে। সেকারণেই আজকের আমাদের এই সব আয়োজন। যাতে মানুষজন দালালের খপ্পড়ে না পড়ে। প্রতারকের খপ্পরে না পড়ে। সেই চ্যানেলটা তৈরি করার জন্যই দিবসকে টিকে নানা আয়োজন আমরা করেছি। মানুষজন যেন জানতে পারে কোথায় গেলে কিভাবে গেলে নিরাপদ অভিবাসন নিশ্চিত হবে।
বাতায়ন২৪ডটকম।।সমামা।।মেমোহি।।