সংবাদ শিরোনাম :
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অদক্ষ নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে জনগণ ভোগান্তিতে পড়ে: স্পিকার শুধু পুরুষ না, নারীদের স্পর্শও অসহ্যকর: ডেইজি শাহ জ্বালানি সংকটে সাশ্রয়ের আহ্বান প্রধানমন্ত্রীর নববর্ষে রঙ্গিন আয়োজন না করে দু:স্থদের উন্নতমানের খাবার বিতরণ করলো রংপুর জেলা পরিষদ রংপুরে বর্ণিল বৈশাখী শোভাযাত্রায় ঐতিহ্যের প্রদর্শণ পঞ্চগড়ে শিক্ষককে রাজকীয় সংবর্ধনা গর্ভাবস্থায় কেন রক্তচাপ বাড়ে ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তিতে আবেদন রেকর্ড: শীর্ষে কারমাইকেল, সারা দেশে তীব্র প্রতিযোগিতা
রংপুর মহানগরীতে পুলিশের বিশেষ গাড়ি মহড়া (ভিডিও)

রংপুর মহানগরীতে পুলিশের বিশেষ গাড়ি মহড়া (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর মহানগরীতে বিশেষ গাড়ি মহড়া দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর) সন্ধায় নির্বাচনী তফশিল ঘোষণার সাথে সাথেই নগরীতে বিশেষ গাড়ি মহড়া শুরু করে মহানগর পুলিশ। এতে নেতৃত্ব দেন মহানগর পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী।

মহড়াটি পুলিশ লাইনন্স থেকে শুরু হয়ে বাংলাদেশ ব্যাংক মোড়, মেডিকেল মোড়, টার্মিনাল, বিনোদপুর, দর্শনা, মডার্ন, দমদমা, সাতমাথা, , সিগারেট কোম্পানী, জাহাজ কোম্পানী মোড় হয়ে মহানগর পুলিশ কার্যালয়ে এসে শেষ হয়। সাইরেন বাজিয়ে পুলিশের প্রায় ২০ টি গাড়ি এই মহড়ায় অংশ নেয়। এসময় আশেপাশের লোকজন সজাগ হয়ে উঠেন। নগরীর ছয়টি থানাতেই এই কার্য্র ক্রম পরিচালিত হয়।

 

নগরীর মডার্ন মোড়ে মহড়ার সময় কথা বলেন মহানগর উপ-পুলিশ কমিশনার ( ক্রাইম) তোফায়েল আহমেদ। তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে ও লেবেলে প্লেয়িং ফিল্ড তৈরি করতেই এই উদ্যোগ। এর মাধ্যমে নগরবাসিকে আশ্বস্থ্য করা হলো নির্বাচন নির্বিঘ্ন করতে পুলিশ সাহসি ও উদ্যোমী। যারাই আইনশৃঙখলা পরিস্থিতিকে বিঘ্ন ঘটাতে চাইবে। তাদের কঠোরভাবে মোকাবেল করা হবে।

 

মহড়া প্রসঙ্গে মহানগর পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী জানান, ‘ এই মহড়া তফশিল ঘোষণার পর থেকেই শুরু হলো। নির্বাচন শেষ হওয়ার পর পর্যন্ত এটি অব্যাহত থাকবে। এটি একদিকে যেমন নগরবাসির নিরাপত্বা নিশ্চিতের সিগনাল। অন্যদিকে অপরাধীদের জন্য জমদূত হিসেবে নিগনাল। আমরা সকল রাজনৈতিক পক্ষকে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার অনুরোধ করছি। পাশাপাশি লেবেলে প্লেয়িং তৈরির জন্য মাঠে সার্বক্ষণিক কাজ করবে পুলিশ। এখন অন্যরকম এক পুলিশিং দেখবে নগরবাসি। কেউ যদি নিয়মের ব্যতয় ঘটাতে চায় সাথে সাথে পুলিশকে ইনফর্ম করার আহবান জানান তিনি।##

 

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com