সংবাদ শিরোনাম :
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অদক্ষ নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে জনগণ ভোগান্তিতে পড়ে: স্পিকার শুধু পুরুষ না, নারীদের স্পর্শও অসহ্যকর: ডেইজি শাহ জ্বালানি সংকটে সাশ্রয়ের আহ্বান প্রধানমন্ত্রীর নববর্ষে রঙ্গিন আয়োজন না করে দু:স্থদের উন্নতমানের খাবার বিতরণ করলো রংপুর জেলা পরিষদ রংপুরে বর্ণিল বৈশাখী শোভাযাত্রায় ঐতিহ্যের প্রদর্শণ পঞ্চগড়ে শিক্ষককে রাজকীয় সংবর্ধনা গর্ভাবস্থায় কেন রক্তচাপ বাড়ে ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তিতে আবেদন রেকর্ড: শীর্ষে কারমাইকেল, সারা দেশে তীব্র প্রতিযোগিতা
গাইবান্ধা-সুন্দরগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ জিয়াউল ইসলাম জিয়ার গণসংযোগে

গাইবান্ধা-সুন্দরগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ জিয়াউল ইসলাম জিয়ার গণসংযোগে

সুন্দরগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ জিয়াউল ইসলাম জিয়া আজ শ্রীপুর ইউনিয়নের মাঠেরহাট এবং ছাপড়হাটি ইউনিয়নের মন্ডলের হাট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেন। তার গণসংযোগকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

স্থানীয় সাধারণ মানুষ জানান—
“ডাঃ জিয়া সহজ-সরল, ভালো মনের এবং মানুষের কল্যাণে কাজ করেন। সুন্দরগঞ্জ-১ আসনের জন্য তিনিই যোগ্য প্রার্থী।”
তাদের মতে, একজন দক্ষ চিকিৎসক হিসেবে তিনি এমপি নির্বাচিত হলে এলাকার চিকিৎসা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারবেন।

সাবেক যুগ্ম আহ্বায়ক ছাত্রদল সুন্দরগঞ্জ উপজেলা শাখা  রুপম ইসলাম বলেন—

“সুন্দরগঞ্জের উন্নয়নে সবাইকে ধানের শীষ প্রতীকের পাশে থাকার আহ্বান জানান।”

গণসংযোগে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক ডাঃ জিয়াউল ইসলাম জিয়া বলেন, সুন্দরগঞ্জ বহুদিন ধরে পিছিয়ে থাকা একটি এলাকা। নির্বাচিত হলে তিনি এই উপজেলাকে আধুনিক ও উন্নত রূপে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, এলাকায় বেকারত্ব একটি বড় সমস্যা—তাই যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে ভাতা কার্ড পাওয়ার সুযোগ আরও সহজ করা হবে।

তিনি আরও বলেন, সুন্দরগঞ্জে উন্নত মানের কোনো হাসপাতাল নেই—মানুষকে চিকিৎসার জন্য দূরে যেতে হয়। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে সুন্দরগঞ্জেই একটি আধুনিক ও ভালো চিকিৎসালয় নির্মাণ করা হবে, যাতে স্থানীয়রা ঘরোয়া পরিবেশেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com