সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকা ত্যাগ করেছেন। তাঁকে বহনকারী ফ্লাইটটি আজ সকাল সাড়ে ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন বিমানবন্দরে তাঁকে বিদায় জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ কথা জানায়। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।

ঢাকা ত্যাগের আগে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রীকে স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়। সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ বিষয়ে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়।

ভুটানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। ঢাকায় অবস্থানকালে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

 বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com