জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫১ বছর পূতি উপলক্ষে রংপুরে পাঁচ শতাধিক শিশুকিশোরদের নিয়ে শিশু কিশোর, অভিভাবক সমাবেশ ও পুরুষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শনিবার রংপুর শিল্পকলা একাডেমিতে মহানগর শাখার আয়োজন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহানগরী ফুলকুড়ি আসরের পরিচালক বদিউজ্জামান। অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের পুরস্কার প্রদান করেন।
রংপুর মহানগরীর ফুলকুড়ি আসর উপদেষ্টা সভাপতি ডা. মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ক্রাইম এন্ড ইনভেষ্টিগেশন এএসপি সুশান্ত চন্দ্র রায়। প্রধান আলোচক ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোদক, রংপুর মহানগরীর ফুলকুঁড়ি আসর উপদেষ্টা সদস্য ইঞ্জি: আরিফুর রহমান।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।