সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
হাসিনা সন্ত্রাস দিয়ে টিকে থাকতে চায়, মানুষ ক্ষমা করবে না-মির্জা ফখরুল

হাসিনা সন্ত্রাস দিয়ে টিকে থাকতে চায়, মানুষ ক্ষমা করবে না-মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।।বাতায়ন২৪ডটকম।।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষকে হত্যা-নির্যাতন-জুলুম করেছে আওয়ামী লীগ, জনগণ তাদের ক্ষমা করবে না। শেখ হাসিনা সন্ত্রাস দিয়ে টিকে থাকতে চায়, দেশের মানুষ আওয়ামী লীগকে কখনও ক্ষমা করবে না।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাসিনার উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ভারতে থেকে দেশের সর্বনাশ না করে সাহস থাকলে দেশে এসে আন্দোলন করেন, মানুষের সম্পদ নষ্ট করলে কখনও দেশে ফিরতে পারবেন না। যে অন্যায় করছেন তার প্রায়শ্চিত্ত করবেন, জেল খাটবেন। আমাদের নেত্রী খালেদা জিয়াকে বিনা অপরাধ অনেক বছর জেল খাটিয়েছিলেন।

মির্জা ফখরুল বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। যারা মুনাফেকি করে, তাদের থেকে সাবধান থাকতে হবে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com