সংবাদ শিরোনাম :
ঐতিহ্য আর আনন্দে মুখর কিশোরগঞ্জে পহেলা বৈশাখ উদ্‌যাপন গ্রেপ্তারের ৫ দিন পর জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে বেকারত্ব দূরীকরণে অগ্রাধিকার: শান্তিরামে চেয়ারম্যান প্রার্থী আনিছের দোয়া ও সমর্থন কামনা বেলকা ইউনিয়নে নির্বাচনী উত্তাপ, আলোচনার কেন্দ্রবিন্দুতে নতুন মুখ ডাঃ আশরাফুল আলম হাজীরহাট থানায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আ/সামি গ্রে/ফতার গুচ্ছ ভর্তি পরীক্ষায় কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে প্রস্ততি মুলক সভা অনুষ্ঠিত দেশব্যাপী হামের টিকাদান শুরু ২০ এপ্রিল : স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারীকরণ করা হবে
১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে রংপুর বিভাগীয় বইমেলা

১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে রংপুর বিভাগীয় বইমেলা

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।।বাতায়ন২৪ডটকম।।

আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে রংপুর বিভাগীয় বই মেলা। সোমবার (১০ নভেম্বর) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুল মোত্তালেবের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম, রংপুরের ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল, উচ্চ মাধ্যমিক বিভাগীয় পরিচালক রোখসানা বেগম, জাতীয় গ্রন্থকেন্দ্রের এডি এনামুল হক, রংপুর চেম্বার পরিচালক সুলতানুল আলম বুলবুল, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জাসাসের রাসু প্রমুখ।

এসময়  ডিআইজি, মেট্রোপলিটন ‍পুলিশের প্রতিনিধিসহ আট জেলার এডিসি (সার্বিক), তথ্য অফিস, জাতীয় গ্রন্থ কেন্দ্র, ছাত্র, শিক্ষক, রাজনৈতিক, গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের প্রায় ৪০ জন সরকারী কর্মকর্তা এতে অংশ নেন।

সভা শেষে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম জানান, বইয়ের প্রতি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে এবং স্থানীয় লেখক, সাহিত্যিক, সাংসস্কৃতিক কর্মীদের  উৎসাহিত করতেই এই আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী ১৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন  দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত পাবলিক লাইব্রেরী মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ রংপুরের ৭০ টিরও বেশি প্রকাশনা সংস্থার স্টল থাকবে। স্টল ছাড়াও প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিতর্ক, কুইজ প্রতিযোগিতাও থাকবে। সেরা স্টল এবং সেরা সাংস্কৃতিক দলকে দেয়া হবে পুরস্কার। বই মেলা উপলক্ষে অনলাইন এবং অফ লাইনে ব্যাপক প্রচারণা চালানোর উদ্যোগ নেয়া হয়।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com