সংবাদ শিরোনাম :
সুন্দরগঞ্জে প্রাণিসম্পদভিত্তিক আত্মকর্মসংস্থানে নবীন উদ্যোক্তাদের কর্মশালা, ওষুধ বিতরণ নারী আসনে ১৩ প্রার্থীর নাম প্রকাশ করলো জামায়াত জোট ১২তম প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড (রংপুর অঞ্চল)-এ প্রথম স্থান অর্জন করেছেন কারমাইকেল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নশিন তাবাসসুম। প্রতিটি শিশুকে হামের টিকা খাওয়াতে নগরবাসির সহযোগিতা চাইলেন রংপুর সিটি প্রশাসক – ডন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে — রংপুরের বিভাগীয় কমিশনার কুড়িগ্রামে চোরাই মোটরসাইকেল চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০টি বাইক বিএনপির মনোনয়ন পেলেন না সেই ভাইরাল ফারজানা সিঁথি দিনাজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার গাইবান্ধা ১৫০ শিক্ষার্থীর প্রবেশপত্রে ভুল, এসএসসি পরীক্ষার আগে দুশ্চিন্তায় সংসদ সদস্য হচ্ছেন ফেন্সী, রংপুর উন্নয়নে বড় পরিকল্পনা
বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

স্টাফ করেসপনডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয়ের জন্য বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৫ রান করে ক্যারিবীয়রা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে সাবধানী শুরু এনে দেন দুই ওপেনার অ্যালিক আথানাজে ও ব্র্যান্ডন কিং। প্রথম ৩ ওভারে ১৩ রান এবং পাওয়ার প্লেতে ৩৫ রান তুলেন তারা। অষ্টম ওভারে ৫০ রানে পা রাখে ওয়েস্ট ইন্ডিজ।

নবম ওভারে দ্বিতীয়বারের মত আক্রমণে এসে বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দেন স্পিনার রিশাদ হোসেন। ৪ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৪ রান করা আথানাজেকে বোল্ড করেন রিশাদ।

১৩তম ওভারের প্রথম দুই বলে জোড়া উইকেট তুলে নেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। কিংকে ৩৩ রানে এবং ক্রিজে আসা নতুন ব্যাটার শেরফানে রাদারফোর্ডকে শূন্য হাতে বিদায় দেন তাসকিন। কিংয়ের ৩৬ বলের ইনিংসে ১টি চার ও ২টি ছক্কা ছিল।

৮২ রানে তৃতীয় উইকেট পতনের পর ক্রিজে আসেন শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা রোভম্যান পাওয়েল। পেসার মুস্তাফিজুর রহমানের বলে ৭ রানে জীবন পান পাওয়েল।

এই সুযোগে অধিনায়ক শাই হোপকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা ঘুড়িয়েছেন পাওয়েল। দু’জনের ৪৬ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে লড়াকু সংগ্রহ এনে দেয়। ২০ ওভারে ৩ উইকেটে ১৬৫ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ।

শেষ ৩ ওভারে ৫১ রান যোগ করেন হোপ ও পাওয়েল। এরমধ্যে ইনিংসের শেষ ওভার করা তানজিমের বলে টানা ৩ ছক্কায় ২২ রান তুলেন পাওয়েল।

সমান ২৮ করে বল খেলে হোপ ৪৬ এবং পাওয়েল ৪৪ রানে অপরাজিত থাকেন। দু’জনেই ১টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি মারেন। তাসকিন ৩৬ রানে ২টি ও রিশাদ ৪০ রানে ১টি উইকেট নেন।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com