সংবাদ শিরোনাম :
দেশ-বিদেশে বেক্সিমকো গ্রুপের ৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ “আপনাদের শুরু করা পথই আওয়ামী লীগের ফিরে আসার কারণ হবে: রাশেদ খান” বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হজের সময় ভিজিট ভিসায় মক্কায় প্রবেশ করলে ১ লাখ রিয়াল জরিমানা পাচার হওয়া অর্থ ফেরাতে ১১ মামলা পরিচালনা করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার শাশুড়ির বকুনিতে ক্ষোভ, গলা কেটে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করলেন পুত্রবধূ তেলের অজুহাতে বেরোবিতে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ, শিক্ষার্থীদের ক্ষোভ সৈয়দপুরে বিহারি ক্যাম্পে ৬৬ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া চোখে কম দেখি, সময় পেলে পারতাম : বঞ্চনার শিকার মিতু
নভেম্বরে মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি

নভেম্বরে মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।

বুধবার ( ২২ অক্টোবর) দুপুরে নগরীর জিলা স্কুল মোড়ে অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সম্মিলিত ছাত্র জনতা রংপুরের উদোগে এই কর্মসূচিতে মাহির ফয়সালের সভাপতিত্বে ও  মোতাওয়াক্কীল বিল্লাহ শাহ ফকিরের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শাফিয়ার রহমান, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল রায়হান সিরাজী, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি শের ই খোদা আসাদুল্লাহ, মহানগর এনসিপির প্রথম যুগ্ম সমন্বয়ক আলমগীর নয়ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহবায়ক  ইমরান আহমেদ, মুখপাত্র রিফাত, মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকার প্রমুখ্

এসময় বক্তারা বলেন, আগামী বছরের ডিসেম্বেরে নির্বাচনী তফশিল ঘোষণা হলে এই সরকার আর কোন প্রকল্পের উদ্বোধন করতে পারবেন না। সেকারণে দ্র্রতি পিডি নিয়োগ করে নভেম্বরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারাদেশে এই আন্দোলন দানা বেধে উঠবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।

এই দাবিতে আগামী ৩০ অক্টোবর রংপুর বিভাগ জুড়ে স্তব্ধ কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।

বাতায়ন২৪ডটকম।।সমামা।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com