সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
সিইসি নূরুল হুদাকে মব তৈরি করে হেনস্তার ঘটনায় আটক 

সিইসি নূরুল হুদাকে মব তৈরি করে হেনস্তার ঘটনায় আটক 

সিইসি নূরুল হুদাকে মব তৈরি করে হেনস্তার ঘটনায় আটক

স্টাফ করেসপন্ডেন্ট ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

রাজধানীর উত্তরায় ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতার বিশৃঙ্খলা) তৈরি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। রাজধানীর উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ওই ব্যক্তির নাম হানিফ মিয়া।

এ বি সিদ্দিক বলেন, ‘হানিফ মিয়া এখন থানা-পুলিশের হেফাজতে আছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।’

প্রসঙ্গত, রোববার সাবেক সিইসি নূরুল হুদার উত্তরার বাসায় ‘মব’ তৈরি করে কিছু লোক। এরপর তাকে একটি জুতার মালা পরিয়ে দেয়া হয়। এক ব্যক্তিকে জুতা দিয়ে তাকে আঘাত করতেও দেখা যায়। নূরুল হুদাকে গলায় জুতার মালা পরিয়ে মারধর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। হেনস্তার পর নূরুল হুদাকে পুলিশে দেয়া হয়।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com