সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
কাউনিয়ায় টিসিবি কার্ডে, টাকা নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কাউনিয়ায় টিসিবি কার্ডে, টাকা নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম।।

রংপুরের কাউনিয়ায় ফ্যামিলি স্মার্ট (টিসিবি) কার্ড ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নিয়ে কার্ড দেয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদুল ইসলামকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মঙ্গলবার ইউনিয়ন পরিষদে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতেনাতে তাকে আটক করে সেনাবাহিনী।

আটক রাশেদুল ইসলাম উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের বুড়িরহাট এলাকার আব্দুল জব্বারের ছেলে। এছাড়াও তিনি টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী  জানান, টেপামধুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ফ্যামিলি স্মার্ট কার্ড (টিসিবি) ভুক্তভোগীদের মাঝে মঙ্গলবার বিতরণ করা হয়। এ সময় টেপামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম ফ্যামিলি স্মার্ট কার্ড (টিসিবি) প্রদানে ভুক্তভোগী প্রত্যেকের কাছ থেকে তিনশ টাকা করে আদায় করেন।

একপর্যায়ে ভুক্তভোগীরা টাকার বিনিময়ে কার্ড প্রদানের বিষয়ে প্রতিবাদ করেন। পরে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন উত্তেজিত লোকজন।

পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে।

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com