সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
রংপুরে মহাসড়ক থেকে অজ্ঞাত ব্যক্তির  বিবস্ত্র লাশ উদ্ধার

Mortician, medical examiner covering dead body in morgue

রংপুরে মহাসড়ক থেকে অজ্ঞাত ব্যক্তির  বিবস্ত্র লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডট কম।।

রংপুরে  উত্তম পুরাতন বেতার এলাকায় মহাসড়কের ওপর থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির  লাশ উদ্ধার করেছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওছার এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ সকালে রংপুর মহানগরীর উত্তম পুরাতন বেতার পাড়ার রংপুর-দিনাজপুর মহাসড়কের ওপরে একটি লাশ দেখতে পায় টহল পুলিশ। খবর পেয়ে সেখানে পুলিশের ক্রাইম জোন সিআইডিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সিআইডির ক্রাইম সিন এসে লাশের চারদিকে ঘিরে রাখে।  লাশের পরনে কোনো কাপড় ছিল না। তবে পাশের একটি ভবনের দেয়ালে ছোপ ছোপ রক্তের দাগ দেখা গেছে। এছাড়াও ২০ গজ দূরে স্যান্ডেল ও একটি শার্ট পাওয়া গেছে।
মেট্রোপলিটন পুলিশ, সিআইডিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই এ ব্যাপারে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

বিষয়টি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা সেটি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এটি রহস্যময় ঘটনা।

আমরা সবকিছু খতিয়ে দেখছি। এটি দুর্ঘটনা নাকি পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে দুর্ঘটনার নাটক সাজানো হয়েছে, তা এখন বলা যাচ্ছে না।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

অজ্ঞাত ব্যক্তির  বিবস্ত্র লাশ উদ্ধার

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com