সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
কাউনিয়ায় ফেনসিডিলসহ ৩ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

কাউনিয়ায় ফেনসিডিলসহ ৩ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম।।

রংপুরের কাউনিয়ায় ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের কাছ থেকে মাদক

১২ হাজার ১’শ ৬৫ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (১১ জুন) দিবাগত রাত ১২টায় পাঞ্জরভাঙ্গা তিস্তা ব্রিজের দক্ষিণে একটি খাবার হোটেলের সামনে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন – গাইবান্ধা জেলার পলাশাবাড়ি থানার রায়গ্রাম গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী জেসমিন বেগম (২৮), কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের ওলি মিয়ার স্ত্রী সোহানা মনি (২৮) ও একই এলাকার মো. আব্দুল জব্বারের মেয়ে রুনা (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১২টায় পাঞ্জরভাঙ্গা দক্ষিণে জনৈক মো. এনামুল হকের খাবার হোটেলের সামনে তিস্তা টু রংপুর আগামী মহাসড়কের ওপর পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন তিন নারী মাদক কারবারিকে আটক করে তারা।

পরে তাদের কাছ থেকে পাঁচ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রয়ের ১২ হাজার ১৬৫ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

কাউনিয়া থানার উপ-পরিদর্শক এস আই কংকন বর্মন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বাতয়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com