সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে নগদ অর্থ, সরঞ্জামাদিসহ দুই হ্যাকার গ্রেফতার

পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে নগদ অর্থ, সরঞ্জামাদিসহ দুই হ্যাকার গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট গাইবান্ধা।।বাতায়ন২৪ডট কম।।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেনাবাহিনীর ও পুলিশের যৌথ  অভিযানে  হ্যাকার চক্রের ২ সদস্যকে আটক করেছে। এ সময় নগদ অর্থ, সিম কাড, ল্যাপটপ, রাউটারসহ বিপুল সরঞ্জামাদি জব্দ করা হয়।

বুধবার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামের ওহেদুল ইসলাম (৩৯) ও মামুন মিয়া (৩৭) নামে দুই জনকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

ক্যাপ্টেন রুবায়েত ইসলামের নেতৃত্বে মঙ্গলবার মধ্যরাত থেকে এই অভিযান শুরু করা হয়। এ সময় গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

আটক ওহেদুল দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামের রমজান আলীর ছেলে এবং মামুন একই গ্রামের মধু মিয়ার ছেলে।

অভিযানে আটক দু’জনের বাড়ি থেকে বিভিন্ন কোম্পানির ২৩৭৪ টি সিম কার্ড, ২টি সিসি ক্যামেরা, ১টি রাউটার, ১টি ল্যাপটপ, ৭টি মোবাইল ফোন, বিভিন্ন ভাতা ভোগিদের সিম কার্ডের পিন কোডের ৪টি রেজিস্ট্রার ও নগদ ৬ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ওহেদুল ও মামুন হ্যাকার চক্রের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধীসহ অন্যান্য সরকারি ভাতা বিকাশ, নগদের মাধ্যমে মোবাইল সিমকার্ড হ্যাক করে প্রতিমাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন।

বাতায়ন২৪ডটকম /শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com