সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
শেহ্জাদ মুনীম ফরেন চেম্বারের নতুন সভাপতি

শেহ্জাদ মুনীম ফরেন চেম্বারের নতুন সভাপতি

ফাইল ছবি

বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটি বাংলাদেশ) ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনীম।

তিনি ফিকির ২০১৭-২০১৯ বর্ষের পরিচালক বোর্ডে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে স্নাতক সম্পন্ন করার পর শেহ্জাদ মুনীম ১৯৯৭ সালে টেরিটোরি অফিসার হিসেবে বিএটি বাংলাদেশে কর্মজীবন শুরু করেন।

তিনি ২০১০ সালে বিএটি বাংলাদেশের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ২০১৩ সালে প্রথম বাংলাদেশি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিএটি বাংলাদেশে দীর্ঘ দুই দশকের কর্মজীবনে তিনি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে দেশের বৃহৎ প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট কেভিন লায়ন ফিকির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। পেশায় প্রকৌশলী লায়ন ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের ওয়েমিং বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি লাভ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com