সংবাদ শিরোনাম :
আপদকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছি : খন্দকার আব্দুল মুক্তাদির মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী উপজেলা প্রেসক্লাব ভুরুঙ্গামারী’র নতুন কমিটির সভাপতি খোকন ও সম্পাদক আশিক রংপুরে রিলাই বাণিজ্য মেলা শুরু গোমস্তপাড়া ও লিচুবাগান এলাকাবাসীর উদ্যোগে ঈদ পূনর্মিলনী ১১ জেলায় নতুন ডিসি সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ছবিতে রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন
স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

রংপুর প্রতিনিধি, বাতায়ন২৪ডটকম

দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের পরবর্তী নীতি ও কৌশল নিয়ে এ বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।

সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় দলের স্থায়ী কমিটির এই বেঠক অনুষ্ঠিত হবে। এতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক হবে।
দলীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাজনিত সফরকে সামনে রেখে এ বৈঠকটি হচ্ছে আজ। এতে দলের নীতি কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা শুরু করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে’ কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডন পৌছাঁবেন তিনি। সেখান থেকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে নেওয়া হবে সাবেক এই প্রধানমন্ত্রীকে। সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলবে খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com