সংবাদ শিরোনাম :
নারী আসনে ১৩ প্রার্থীর নাম প্রকাশ করলো জামায়াত জোট ১২তম প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড (রংপুর অঞ্চল)-এ প্রথম স্থান অর্জন করেছেন কারমাইকেল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নশিন তাবাসসুম। প্রতিটি শিশুকে হামের টিকা খাওয়াতে নগরবাসির সহযোগিতা চাইলেন রংপুর সিটি প্রশাসক – ডন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে — রংপুরের বিভাগীয় কমিশনার কুড়িগ্রামে চোরাই মোটরসাইকেল চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০টি বাইক বিএনপির মনোনয়ন পেলেন না সেই ভাইরাল ফারজানা সিঁথি দিনাজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার গাইবান্ধা ১৫০ শিক্ষার্থীর প্রবেশপত্রে ভুল, এসএসসি পরীক্ষার আগে দুশ্চিন্তায় সংসদ সদস্য হচ্ছেন ফেন্সী, রংপুর উন্নয়নে বড় পরিকল্পনা তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে : রিজভী
ছাত্র-জনতার অভ্যুত্থান:পীরগাছায় দুই শহিদ পরিবারে ডিসি

ছাত্র-জনতার অভ্যুত্থান:পীরগাছায় দুই শহিদ পরিবারে ডিসি

করেসপন্ডেন্ট, পীরগাছা, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর ও ঢাকায় পুলিশের গুলিতে শহিদ রংপুরের পীরগাছার দুই পরিবারের সাথে দেখা করেছেন ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের আদম গ্রামে শহীদ মামুন এবং জুয়ানের চরের মঞ্জু মিয়ার বাড়িতে যান তিনি।

এসময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, সহকারী কমিশনার ভূমি ইফতিসাম প্রীতি, থানা অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার, ছাওলা ইউপি চেয়ারম্যান নজির হোসেন, উপজেলা ছাত্র সমন্বয়ক মাহিম,জামিল,সোহেল,জুয়েল,উল্লাস,মোশারফ,মারিফুল,রিফাত ,খলিল,শাদ,রিমন,সোলাইমান প্রমুখ।

এসময় তাদের পরিবারের খোঁজ খবর নেন ডিসি। উভয় পরিবারকে খাদ্র্য সামগ্রী তুলে দেন। বলেন যে কোন পরিস্থিতিতে তাদের পরিবারের পাশে থাকবে সরকারেরর হয়ে জেলা প্রশাসন।

গত ২০ জুলাই আন্দোলন চলাকালে গাজীপুরে  গুলিবিদ্ধ হন মঞ্জু মিয়া। চিকিৎসাধীন অবস্থায় ২০ আগস্ট মারা যান তিনি। তিনি পেশায় ছিলেন রাজমিস্ত্রি। আর ৫ আগস্ট ঢাকায় আদালত চলাকালী গুলিবিদ্ধ হয়ে মারা যান মামুন। ঢাকায় তার ছোট্ট একটি পোশাক কারখানা ছিল।

বাতায়ন২৪ডটকম।।সমামা

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com