সংবাদ শিরোনাম :
৭০ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যায়ে, শিগগিরই বিজ্ঞপ্তি শরীর নয়, কাজ দিয়ে মূল্যায়নের আহ্বান অঞ্জলির মীর শাহে আলম ইস্যুতে প্রধানমন্ত্রীকে রাজনৈতিকভাবে নিশানা করা হচ্ছে: রাশেদ খান মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, কাঁপছে কুয়েত ও বাহরাইন আর্জেন্টিনা -মিশর ম্যাচের মতোই ভালো মানের রেফারিং চান ফ্রান্সের কোচ দেশম ফ্রান্স ম্যাচের আগে মরক্কো শিবিরে বড় ধাক্কা রংপুরে এনসিপি সমাবেশে অভিযোগ ‘ জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারীদের হত্যা করতেই সাভারে হামলা’ অর্থপাচারের অভিযোগে এফবিআইয়ের নজরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শাপলা চত্বর মামলার তদন্তের ইতি, শিগগিরই প্রতিবেদন দাখিল এইচএসসি পরীক্ষায় অসদুপায়, গাইবান্ধায় বহিষ্কার ৬ পরীক্ষার্থী
আর্জেন্টিনা -মিশর ম্যাচের মতোই ভালো মানের রেফারিং চান ফ্রান্সের কোচ দেশম

আর্জেন্টিনা -মিশর ম্যাচের মতোই ভালো মানের রেফারিং চান ফ্রান্সের কোচ দেশম

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনা-মিসর ম্যাচে প্রধান রেফারি ছিলেন ফ্রান্সের ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট  || বাতায়ন২৪ডট কম || খেলাধুলা ডেস্ক || ০৯ জুলাই ২০২৬

শেষ ষোলোয় আর্জেন্টিনা–মিসর ম্যাচে রেফারিং বিতর্ক এখন দুনিয়াজুড়ে আলোচনায়। ফ্রান্সের রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও ভিএআরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কেউ কেউ। তবে সেই দলে নেই ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

দেশমের বরং চাওয়া, আজ বাংলাদেশ সময় রাত দুইটায় কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ম্যাচেও যেন আর্জেন্টিনা–মিসর ম্যাচের মানের রেফারিং পান। মরক্কো ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘আশা করি, আমাদের রেফারিও মঁসিয়ে লেতেক্সিয়ের মতোই দক্ষ হবেন।’

ফ্রান্স–মরক্কো ম্যাচের রেফারি নির্ধারণ নিয়েও বিতর্ক ছড়িয়ে পড়েছে। এ ম্যাচের পাঁচ রেফারির সবাই আর্জেন্টাইন। সর্বশেষ বিশ্বকাপ ফাইনাল থেকে আর্জেন্টিনার সঙ্গে একধরনের প্রতিদ্বন্দ্বিতা আছে ফ্রান্সের।

এক দেশ থেকে পাঁচ রেফারি নিয়োগ দেওয়া নিয়েও সমালোচনা আছে। মূল রেফারি হিসেবে ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে আর্জেন্টাইন ফাকুন্দো টেলোকে। ২০২২ বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচেও তিনি দায়িত্বে ছিলেন।

টেলোর স্বদেশি জুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাড সহকারী রেফারি হিসেবে কাজ করবেন। আরেক আর্জেন্টাইন দারিও হেরেরাকে চতুর্থ রেফারি হিসেবে রাখা হয়েছে। ক্রিস্টিয়ান নাভারো থাকবেন রিজার্ভ সহকারী রেফারি হ নিয়ে ফরাসি সংবাদমাধ্যমে সমালোচনা হলেও দেশম বলেছেন, ‘আমি রেফারিদের বিশ্বাস করি। আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়।’

গতবারের মতো এবারও ফাইনালে দেখা হতে পারে আর্জেন্টিনা–ফ্রান্সের। তাই কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দেশটির পাঁচ রেফারি দেওয়া ঠিক হলো কি না, সমালোচনা আছে এ নিয়েও।

তবে ফ্রান্সের গোলরক্ষক রবিন রিসার গতকাল সংবাদ সম্মেলনে উড়িয়ে দিয়েছেন তা, ‘গত ফাইনালটা থেকে (আর্জেন্টিনার সঙ্গে) আমাদের কিছুটা তিক্ততা আছে। কিন্তু এটা খেলারই অংশ। যদি কোনো রেফারি ম্যাচ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে তা যোগ্যতার কারণেই পেয়েছে।’

বাতায়ন২৪.কম/ মাহমুদুল হাসান

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com