সংবাদ শিরোনাম :
দেশ-বিদেশে বেক্সিমকো গ্রুপের ৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ “আপনাদের শুরু করা পথই আওয়ামী লীগের ফিরে আসার কারণ হবে: রাশেদ খান” বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হজের সময় ভিজিট ভিসায় মক্কায় প্রবেশ করলে ১ লাখ রিয়াল জরিমানা পাচার হওয়া অর্থ ফেরাতে ১১ মামলা পরিচালনা করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার শাশুড়ির বকুনিতে ক্ষোভ, গলা কেটে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করলেন পুত্রবধূ তেলের অজুহাতে বেরোবিতে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ, শিক্ষার্থীদের ক্ষোভ সৈয়দপুরে বিহারি ক্যাম্পে ৬৬ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া চোখে কম দেখি, সময় পেলে পারতাম : বঞ্চনার শিকার মিতু
সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়লো

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়লো

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

সার কারখানায় ব্যবহৃত প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৯ দশমিক ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)। নতুন এই দাম কার্যকর হবে আগামী ১ ডিসেম্বর থেকে। যা পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এর আগে, গত ৬ অক্টোবর গণশুনানিতে বিইআরসির কাছে পেট্রোবাংলা এবং গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো প্রতি ইউনিট গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দেয়। পরে কমিশনের কারিগরি কমিটি প্রতি ইউনিট গ্যাসের দাম বর্তমান হার নির্ধারণের কথা জানায়।

প্রসঙ্গত, গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেছিলেন, গ্যাসের দাম প্রশ্নে সবদিক বিবেচনা করে ভারসাম্য রক্ষা করা হবে। দাম বেড়ে গেলে সারের উৎপাদন খরচের বিষয়ে জনগণ চিন্তিত। অবশ্যই কৃষিকে বিবেচনায় নিতে হবে। জিডিপিতে কৃষির অবদান কম হলেও খাদ্যের নিরাপত্তা এবং বিশাল কর্মসংস্থানের বিষয়টি অবশ্যই ভাবনার রাখতে হবে। আবার এলএনজি আমদানির খরচের বিষয়গুলোও বিবেচনায় আনতে হবে।

 বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com