সংবাদ শিরোনাম :
রংপুরে উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস কক্ষে পরিচালক আমির আলীর প্রকাশ্যে ধূমপানের ভিডিও ভাইরাল নীলফামারীতে শিয়ালের কামড়ে বৃদ্ধসহ আহত ৭ ত্রুটি সেরে উৎপাদনে ফিরলো আদানি: পুরোদমে সরবরাহ শুরু যুদ্ধ পরিস্থিতি নিয়ে দ্বিতীয় দফা আলোচনায় অনিশ্চয়তা : উপসাগরীয় দেশগুলোকে কড়া হুঁশিয়ারি  ইরানের মৌসুম শুরুর আগেই বাজারে পাঁকা আমে সয়লাব: স্বাস্থ্যঝুঁকিতে শিশুসহ সব বয়সের মানুষ সুন্দরগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে পোল্ট্রি খাতে বিপদের শঙ্কা, স্থানীয় নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা : শিক্ষক কারাগারে হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন নিয়োগ দেবে বিএসআরএম গ্রুপ, আবেদন শেষ ৩ মে মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী
আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ

আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ

স্টাফ করেসপনডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। আজ বুধবার বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামবে লিটন দাসের দলের। সন্ধ্যা ৬টায় ম্যাচটা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতাই মূল পার্থক্য গড়ে দেয়। ধারাবাহিক ভুলে টপ অর্ডার ও মিডল অর্ডার উইকেট বিলিয়েছে। যা কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে ক্যারিবিয়ানরা।

অধিনায়কত্ব গ্রহণের পর থেকে লিটন দাসের নেতৃত্বে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। ঘরে ও বিদেশের মাটিতে টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে তার দল। এ বছরই বাংলাদেশ শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের মতো দলকে হারিয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচের পর প্রশ্ন উঠেছে-তাদের এই ধারাবাহিকতা টিকবে তো?

পরিসংখ্যান বলছে প্রথম টি-টোয়েন্টি হেরে সিরিজ জয়ের রেকর্ড বাংলাদেশের খুব বেশি নেই। এখন পর্যন্ত ২৪টি তিন ম্যাচের সিরিজে এমন অবস্থান থেকে জিতেছে মাত্র ৬টি। উল্লেখযোগ্য ম্যাচগুলোর মধ্যে আছে ২০১৮ সালের ওয়েস্ট ইন্ডিজ সফর। সেবার প্রথম ম্যাচ হেরে পরের দুটি জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষেও প্রথম ম্যাচ হেরে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে তারা।

চট্টগ্রামে আজ তাই নজর থাকবে লিটন দাসের দলের ওপর। তারা কি আবারও সেই লড়াকু মানসিকতা দেখাতে পারবে? অবশ্য শেষ পর্যন্ত ম্যাচটা হওয়া নিয়েও শঙ্কা আছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মোন্থা’র কারণে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com