সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
গাইবান্ধায় ইউ এনও পরিচয়ে প্রতারণার অভিযোগ

গাইবান্ধায় ইউ এনও পরিচয়ে প্রতারণার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট গাইবান্ধা।।বাতান২৪ডটকম।।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম পরিচয় দিয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে একটি চক্র প্রতারণার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। চক্রটি বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যদের ফোন দিয়ে নানান ধরনের তথ্য চেয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার (১০ জুন) সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তার অফিসিয়াল ফেসবুক আইডিতে একটি সতর্কবার্তা পোস্ট দিয়েছেন।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় ব্যবহার করে একটি ‘প্রতারক চক্র’ বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বারদের ফোন করে বিভিন্ন তথ্য চাচ্ছে। গতকাল সোমবার খোর্দকোমরপুর ইউনিয়ন পরিষদের একজন মেম্বারকে ফোন করা হয়। আজ বনগ্রাম ইউনিয়ন পরিষদের একজন মেম্বারকে ইউএনও-এর পরিচয়ে ফোন করে বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। আপনাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাদুল্লাপুর এ ধরনের নীতি বিবর্জিত কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নন।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, প্রতারণার চেষ্টার ঘটনাটি ইতোমধ্যে জানতে পেরেছি। আমার নির্ধারিত অফিসিয়াল ফোন একটি, এটি ব্যতীত অন্য কোনো নম্বর ব্যবহার করা হয় না। এ ধরনের প্রতারক চক্রের ফোন পেলে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করছি।

বাতায়ন২৪ডটকম /শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com