সংবাদ শিরোনাম :
ঘুমের অভাবে কি ক্যান্সারের ঝুঁকি বাড়ে? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য নিম্নআয়ের পরিবারে স্বস্তি, ফ্যামিলি কার্ডের আওতায় এলো রংপুরের ৬৬৫ নারী স্বর্ণবাজারে নতুন রেকর্ড, বেড়েছে ভরিপ্রতি দাম কলম্বিয়ার কাছে হারলেও বিশ্বমঞ্চে উজ্জ্বল উজবেকিস্তান ইবনে সিনায় চাকরি, বেতন ছাড়াও থাকছে অন্যান্য সুবিধা মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা বিশ্বকাপে আর্জেন্টিনার পুরোনো অভ্যাস, শুরুতেই কি আবার হোঁচট খেতে যাচ্ছে আর্জেন্টিনা। গাইবান্ধায় জুলাই শহীদদের কবর পাকাকরণের অর্থ আত্মসাতের অভিযোগ শিবিরকর্মীকে মারধরের ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলনের ৪ কর্মী গ্রেপ্তার একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ, যেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ
অন্তর্বর্তীকালীন কোচ হচ্ছেন সুজন

অন্তর্বর্তীকালীন কোচ হচ্ছেন সুজন

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় দলের কোচের পদ থেকে চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগের পর থেকেই এক ধোয়াশা সৃষ্টি হয়েছে। হাথুরু কোচ থাকছেন কি থাকছেন না তা এখনো অনিশ্চত।

এদিকে আগামী মাসের শেষ দিকে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকা আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তাই হাথুরু ফিরছে না ধরে নিয়েই দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

সোমবার (২০ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, জাতীয় দলের কোচ হিসেবে অনেকের নামই আলোচনায় এসেছে। তবে আন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদের হওয়ার সম্ভাবনাই বেশি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের নাজমুল হাসান বলেন, ‘হাথুরুসিংহের জন্য আমরা আর অপেক্ষা করতে চাই না। নতুন কোচ খুঁজছি আমরা। দেশি-বিদেশি অনেকের নামই আলোচনায় এসেছে। কেউ নিজে থেকেই যোগাযোগ করছেন। তবে আপাতত আমরা আন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাউকে দায়িত্ব দিতে চাই। এ ক্ষেত্রে খালেদ মাহমুদের হওয়ার সম্ভাবনাই বেশি।’

হাথুরুসিংহের জন্য অপেক্ষা না করলেও তিনি কেন পদত্যাগ করেছেন সেটা জানতে চায় বিসিবি। এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘হাথুরুসিংহে যে কয়দিন বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন, তিনি যথেষ্টই পেশাদার ছিলেন। কিন্তু কী কারণে তিনি পদত্যাগ করেছেন সেটা আমরা জানতে পারিনি। তার পদত্যাগের কারণ সম্পর্কে আমরা জানতে চাই। সে কারণে আমরা তাকে ঢাকায় আসতে বলেছিলাম।’

অবশ্য নতুন কোচ হিসেবে বেশ কয়েকদিন ধরেই আলোচনায় আসে খালেদ মাহমুদের নাম। তা ছাড়া তিনি নিজেও আগ্রহ দেখিয়েছেন মাশরাফিদের কোচ হতে।

খালেদ মাহমুদ এর আগে বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। বেশ কিছুদিন দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন। বিপিএলের গত আসরে তার অধীনে দারুণ সাফল্য পেয়েছিল ঢাকা ডায়নামাইটস। জিতেছিল শিরোপা। এবারও তিনি ঢাকার কোচ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com