সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে মাদক ও জুয়ার আসামিদের পক্ষে মামলা লড়বেন না আইনজীবীরা ৭০ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যায়ে, শিগগিরই বিজ্ঞপ্তি শরীর নয়, কাজ দিয়ে মূল্যায়নের আহ্বান অঞ্জলির মীর শাহে আলম ইস্যুতে প্রধানমন্ত্রীকে রাজনৈতিকভাবে নিশানা করা হচ্ছে: রাশেদ খান মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, কাঁপছে কুয়েত ও বাহরাইন আর্জেন্টিনা -মিশর ম্যাচের মতোই ভালো মানের রেফারিং চান ফ্রান্সের কোচ দেশম ফ্রান্স ম্যাচের আগে মরক্কো শিবিরে বড় ধাক্কা রংপুরে এনসিপি সমাবেশে অভিযোগ ‘ জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারীদের হত্যা করতেই সাভারে হামলা’ অর্থপাচারের অভিযোগে এফবিআইয়ের নজরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শাপলা চত্বর মামলার তদন্তের ইতি, শিগগিরই প্রতিবেদন দাখিল
শরীর নয়, কাজ দিয়ে মূল্যায়নের আহ্বান অঞ্জলির

শরীর নয়, কাজ দিয়ে মূল্যায়নের আহ্বান অঞ্জলির

অঞ্জলি আনন্দ

বলিউডের দর্শকপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’। এর চতুর্থ কিস্তি মুক্তি পাবে ১০ জুলাই। ছবিতে অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সি, জাভেদ জাফরিদের সঙ্গে অভিনয় করেছেন অঞ্জলি আনন্দ। ছবিটির ‘শাড়ি’ গানে তার পারফর্মেন্স নিয়ে চর্চা হচ্ছে।

বিনোদনডেস্ক  || বাতায়ন২৪ডট কম || ০৯ জুলাই ২০২৬

এ চর্চার বড় অংশে রয়েছে সমালোচনা। কারণ, তিনি অন্য সব অভিনেত্রীর মতো স্লিম নন। বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অঞ্জলি। তার মতে, সমাজ এখনো তার কাজের আগে ওজনটাই দেখে।

ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারে অঞ্জলি বলেন, ‘সমাজ এখনও এমনই। মানুষ এখনও আমার কাজের আগে ওজনটাই দেখে। যত দিন এমনটা চলবে, তত দিন আমি কাজ করে যাব, যাতে প্রমাণ করতে পারি—এই ধারণাটা ভুল।’

সোশ্যাল মিডিয়ায় অঞ্জলিকে নিয়ে যে সমালোচনা বা ট্রল হয়, তা নিয়ে মোটেও বিচলিত নন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমরা জানতাম ট্রলিং হবে। তাই আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম এবং বিষয়টিকে বেশি গুরুত্ব দিইনি। নিন্দুকদের যত বেশি গুরুত্ব দেবেন, তারা তত বেশি নিন্দা করবে। গুরুত্ব না দিলেই ভালো।’

বাতায়ন২৪.কম/ মাহমুদুল হাসান

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com