সংবাদ শিরোনাম :
নীলফামারীতে শিয়ালের কামড়ে বৃদ্ধসহ আহত ৭ ত্রুটি সেরে উৎপাদনে ফিরলো আদানি: পুরোদমে সরবরাহ শুরু যুদ্ধ পরিস্থিতি নিয়ে দ্বিতীয় দফা আলোচনায় অনিশ্চয়তা : উপসাগরীয় দেশগুলোকে কড়া হুঁশিয়ারি  ইরানের মৌসুম শুরুর আগেই বাজারে পাঁকা আমে সয়লাব: স্বাস্থ্যঝুঁকিতে শিশুসহ সব বয়সের মানুষ সুন্দরগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে পোল্ট্রি খাতে বিপদের শঙ্কা, স্থানীয় নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা : শিক্ষক কারাগারে হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন নিয়োগ দেবে বিএসআরএম গ্রুপ, আবেদন শেষ ৩ মে মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী আমার অধীনে বন্দী ছিলেন শেখ হাসিনা : ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার আযমী
ত্রুটি সেরে উৎপাদনে ফিরলো আদানি: পুরোদমে সরবরাহ শুরু

ত্রুটি সেরে উৎপাদনে ফিরলো আদানি: পুরোদমে সরবরাহ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট।। ঢাকা ।।বাতয়ন২৪ডটকম।।

কারিগরি ত্রুটির কারণে গত ২২ এপ্রিল বন্ধ হয়ে যাওয়া আদানির একটি ইউনিটের মেরামত কাজ শেষ হয়েছে। ফলে উৎপাদনে ফিরে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে প্রতিষ্ঠানটি। সোমবার (২৭ এপ্রিল) পিডিবি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৭টা ৪৭ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বন্ধ হয়ে থাকা ইউনিটটি। অর্থাৎ দুটো ইউনিট থেকেই এখন পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার আদানি পাওয়ারের একটি ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দেয়। এর ফলে ওই ইউনিটের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ত্রুটি সারিয়ে পুনরায় উৎপাদনে ফিরতে ইউনিটটির অন্তত ৩থেকে ৫ দিন সময় লাগতে পারে বলে সে সময় জানানো হয়।

বাতায়ন২৪ডটকম/মিজানুর রহমান

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com