সংবাদ শিরোনাম :
নীলফামারীতে শিয়ালের কামড়ে বৃদ্ধসহ আহত ৭ ত্রুটি সেরে উৎপাদনে ফিরলো আদানি: পুরোদমে সরবরাহ শুরু যুদ্ধ পরিস্থিতি নিয়ে দ্বিতীয় দফা আলোচনায় অনিশ্চয়তা : উপসাগরীয় দেশগুলোকে কড়া হুঁশিয়ারি  ইরানের মৌসুম শুরুর আগেই বাজারে পাঁকা আমে সয়লাব: স্বাস্থ্যঝুঁকিতে শিশুসহ সব বয়সের মানুষ সুন্দরগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে পোল্ট্রি খাতে বিপদের শঙ্কা, স্থানীয় নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা : শিক্ষক কারাগারে হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন নিয়োগ দেবে বিএসআরএম গ্রুপ, আবেদন শেষ ৩ মে মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী আমার অধীনে বন্দী ছিলেন শেখ হাসিনা : ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার আযমী
মাদ্রাসার শিশু ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

মাদ্রাসার শিশু ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট।।রংপুর।।বাতায়ন২৪ডটকম।।

র‌্যাব-১৩ এর অভিযানে রংপুরের পরশুরাম থানার চাঞ্চল্যকর মাদ্রাসার শিশু ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মাদ্রাসার পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার। রবিবার বিকেলে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাদীর এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন খটখটিয়া তারবিয়াতুল আদফাল একাডেমী ফোরকানিয়া মাদ্রাসার ২য় শ্রেণীর নিয়মিত একজন ছাত্রী। ধৃত আসামি আব্দুল মান্নান (৫৭) উক্ত মাদ্রাসার পরিচ্ছন্নতাকর্মী। যার সুবাদে ইং ১৮-০৪-২০২৬ তারিখ সকাল ০৮.০০ ঘটিকায় ভিকটিম মাদ্রাসায় গেলে ধৃত আসামি ভিকটিমকে ক্লাস রুমে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে রংপুর মহানগরীর পরশুরাম থানার একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১০, তারিখ-২৪/০৪/২০২৬ খ্রিঃ, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধন অধ্যাদেশ, ২০২৫) এর ৯(১) ধারা।

ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামি গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ইং ২৫/০৪/২০২৬ তারিখ রাত ০৯.৩০ ঘটিকায় রংপুর জেলার তারাগঞ্জ থানাধীন ০২ নং ইউনিয়ন এর ০১ নং ওয়ার্ডস্থ তারাগঞ্জ চৌপথী বাজারস্থ পল্লী চিকিৎসক মোঃ জব্বুর আলী সরকার এর দোকান এর সামনে অভিযান পরিচালনা করে আসামি মোঃ আব্দুল মান্নান (৫৭), পিতা- মৃত খান মাহমুদ, সাং- খটখটিয়া মধ্যপাড়া, থানা- পরশুরাম, আরপিএমপি, রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

বাতায়ন২৪ডটকম/মেজবাহুল হিমেল।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com